বাজেট অধিবেশন ৭ জুন থেকে
ন্যাশনাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৭ জুন থেকে এই অধিবেশন শুরু হবে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৭ জুন বিকাল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ সালের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন।
প্রসঙ্গত, চলতি সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয় ও মোট বিল পাস হয় ৯৪টি।
অধিবেশনে দুটি বিশেষ কমিটিসহ সাতটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সদস্য। আসন্ন অধিবেশনে সদ্য শপথ নেওয়া সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য যোগ দেবেন।









