বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো বাংলাদেশ, স্মরণীয় ড্র আফগানিস্তানের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো বাংলাদেশ, স্মরণীয় ড্র আফগানিস্তানের

একমাত্র টেস্টের শেষ সেশনে পথের কাঁটা হয়েছিলেন সেদিকুল্লাহ অটল। তার উইকেট পতনের পর জয়ের জন্য আর ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে শেষ পর্যন্ত। বাংলাদেশ নিতে পেরেছে আর একটি উইকেট। ৮ উইকেট হারিয়েও আফগানদের লোয়ার অর্ডার দারুণ প্রতিরোধে আদায় করে নিয়েছে জয়ের সমান স্মরণীয় এক ড্র। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ৮ উইকেটে করেছে ৩৪৬ রান।

যে কায়েস আহমেদ শেষ দিকে প্রতিরোধ গড়ে খেলেছেন। তিনি ৮ ওভার বাকি থাকতে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু হাসান মাহমুদ তা হাতে জমাতে পারেননি। এর আগে দুটি রানআউটও মিস করে বাংলাদেশ।

Ads small one

ওষুধ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল, কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
ওষুধ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল, কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির শোক

সাতক্ষীরা শহরের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী এবং মেসার্স ইস্টার্ন মেডিকেল হলের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান (খোকন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), সাতক্ষীরা জেলা শাখা। সংগঠনের সভাপতি মো. দ্বীন আলী স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

 

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সাতক্ষীরার সাত উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থী, কাবদলসহ বিভিন্ন সংগঠনের সদস্যদের সম্পৃক্ত করে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার এ কার্যক্রম চলছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলাগুলো হলো সাতক্ষীরা সদর, আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা, দেবহাটা ও শ্যামনগর। এর আগে ডেঙ্গু প্রতিরোধে জেলার এক হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছিল।

বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

জেলার সাত উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। সদর উপজেলার দক্ষিণ কাটিয়া, বাটকেখালী ও ফিংড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এ কার্যক্রম দেখা যায়।

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ বলেন, বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়; শিক্ষার্থীসহ সবার সম্মিলিত দায়িত্ব।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, কাবদলসহ অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমের ছবি ও সচিত্র প্রতিবেদন ই-মেইলের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে জেলা প্রশাসকের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রতিবেদন পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে। এর অনুলিপি খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক, সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

পাটকেলঘাটায় বীজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
পাটকেলঘাটায় বীজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটায় উৎকোচ না দেওয়াকে কেন্দ্র করে এক বীজ ব্যবসায়ীকে হয়রানি এবং তাঁর প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে জরিমানা করানোর অভিযোগ উঠেছে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে পাটকেলঘাটার কপোতাক্ষ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে মানঘোষিত ২৮ জাতের ধানবীজের প্যাকেটে ‘ভিত্তিবীজ’ লেখা অবস্থায় প্যাকেটজাত করে রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারা অনুযায়ী মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাসাধারণকে প্রতারিত করার অপরাধে কপোতাক্ষ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাধু অভিযোগ করে বলেন, জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের কর্মকর্তা এস এম নিজাম মাহমুদের কাছে তিনি ভিত্তিবীজ ২৮ জাতের ধানবীজ প্যাকেটজাত করার জন্য আবেদন করেছিলেন। কিন্তু ওই কর্মকর্তার যাতায়াত ও দাপ্তরিক খরচ বহন করতে না পারায় প্রয়োজনীয় ছাড়পত্র পাননি বলে দাবি করেন তিনি।

বিশ্বজিৎ সাধুর দাবি, ধানবীজ পরীক্ষার জন্য ওই কর্মকর্তার অনুমতি নিয়েই দুই কেজি করে মোট ২২টি প্যাকেট প্রস্তুত করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তার চাহিদা অনুযায়ী খরচ বহন না করায় তিনি প্যাকেটজাত ধানবীজ পরীক্ষা করতে অনীহা প্রকাশ করেন। প্রয়োজনীয় টাকা বা খরচ না দেওয়ায় ওই কর্মকর্তা তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ব্যক্তিগতভাবে ব্যবসায়িক সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এস এম নিজাম মাহমুদ বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে তাঁর বিরুদ্ধে এ ধরনের আর্থিক সহযোগিতা চাওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

বিশ্বজিৎ সাধু বলেন, তিনি একজন উৎপাদক এবং ১৯৭৭ সাল থেকে এ পেশার সঙ্গে জড়িত। নিজ জমিতে ধান চাষ করে দীর্ঘদিন ধরে কৃষকদের বীজ সরবরাহের মাধ্যমে সেবা দিয়ে আসছেন। অথচ এখন তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করছে। এ ঘটনায় প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।