বিপিএইচসিডিএর কেন্দ্রীয় কমিটিতে সাতক্ষীরার কামরুজ্জামান রাসেল
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে অধিকতর গতিশীল ও সম্প্রসারিত করতে ষষ্ঠ কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে কো-অপ্ট করা হয়েছে। মো. কামরুজ্জামান রাসেল ডা. মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আজীবন সদস্য। তাঁর এই নতুন দায়িত্বে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন অভিনন্দন জানিয়েছে।









