শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বেনাপোল সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
বেনাপোল সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Oplus_131072

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক পৌনে সাত লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে বিজিবির টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, ৫টি বালিশের কভার, ৫টি বিছানার চাদর, ৬৮৬টি কসমেটিকস সামগ্রী এবং জিরার মতো কিছু খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা।

অধিনায়ক আরও জানান, মাদকদ্রব্য ও সীমান্ত চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

Ads small one

একহাজার একশো সপ্তাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
একহাজার একশো সপ্তাহ

সুজন হোসেন
পৃথিবীতে মোর অবস্থানকাল-
একহাজার একশো সপ্তাহ !
আরো কত- সপ্তাহ জীবিত থাকতে হবে,
আরো কত- তুষারপাত দেখতে হবে রক্তের,
আরো কত- দেহ জড়াতে হবে দুই বাহুতে,
আরো কত- দেহকে দাফন করবো পাতাললোকে?

কবে হবে-অবসান এ অভিশপ্ত জীবনের,
কবে হবে-মোর আগ্নেয়াস্ত্রের বুলেট শেষ!
কবে হবে-এ জোনাকির আলো ম্লান পৃথিবীতে!

নব-উৎসবে মোর আত্মা উত্তেজিত,
নব-প্রেমে মোর আত্মা বিমোহিত,
নব-যৌবনে পদার্পণ করেছে শিশুও।

শিশুরা বড় হও, আর বুঝে নাও,
পূর্ণের সাথে লড়াইয়ের দায়িত্ব তোমার!
শিশুরা বড় হও, আর প্রতিজ্ঞা করো,
যে হত্যা করেছে তোমার সহজাত,সহদরদের,
চিকিৎসা যেনো না হয় তোমাদের চিকিসালয়ে।
শিশুরা বড় হও,আর আগ্নেয়াস্ত্র গুলো,
ভেঙে ফেলো,পুড়িয়ে ফেলো বারুদ দাবানলের আগুন।
শিশুরা বড় হও,আর বড় হয়ে,
তাদের চোখ দুটো খুলে নেও,
তোমাকে চোখ রঙিয়েছিল যে কিছুকাল আগেই।

কে ভাগীদার?

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
কে ভাগীদার?

মোঃ রহমত আলী
বাবা-মায়ের
সম্পদের ভাগ সন্তানের;
কর্মের ভাগ কার?
ঘুষ, দুর্নীতি, অনিয়ম,
প্রতারণা ও মিথ্যাচারে অর্জিত;
সে পাপের কে ভাগীদার?
অসৎ পথের রোজগারে
জবাবদিহি তোমার।

জন্মের ভাগী মা-বাপ,
কর্মের ভাগী নয়;
তোমার কর্মের তুমিই ভাগীদার।
হিসাব দিতে বাধ্য তুমি
কড়ায়-গ-ায় আজ নয়তো কাল।

পোড়াভাতের কবিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
পোড়াভাতের কবিতা

তাপস চক্রবর্তী
আমি ভাত চাই না বিনয়Ñআমি কবিতা শুনতে চাই
স্বরলিপি ধরে
যেমন গান বাঁধে হিজল ডালে কোকিল।
তেমন করে পদ্মার জল শুকিয়ে যেতে যেতে
জেনে নিওÑ সব শুয়োরের জন্ম বেঁচে দিয়ে আমিও
আমিও পাখি হতে চাই
জল হতে চাই
মাটিও হতে চাই পরের জন্মে…
বিনয় শুনছোÑ
নীল কাগজের আকাশ আজকাল গণিত বুঝে
টাকার অংক ফেনভাত পোড়া রুটি আর
আর সূত্র বরাবর ধাঁই ধাঁই করে ছুটে সর্বনাশা ধর্ম।

আমি ভাত চাই না বিনয়Ñ আমি কবিতা শুনতে চাই
শুনাবে?
বল কোথায় আসবো?
কোথায় মুখোমুখি বসে শুনবো পোড়াভাতের কবিতা।