শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

ভিসা বন্ড মওকুফ করল যুক্তরাষ্ট্র, পাবেন কারা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
ভিসা বন্ড মওকুফ করল যুক্তরাষ্ট্র, পাবেন কারা

স্পোর্টস ডেস্ক: আসন্ন ২০২৬ বিশ্বকাপের টিকিটধারী দর্শকদের জন্য ভিসা বন্ডের বাধ্যবাধকতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা এই বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত।
বুধবার (১৩ মে) যুক্তরাষ্ট্র সরকার জানায়, নির্দিষ্ট শর্ত পূরণকারী বিশ্বকাপ দর্শকদের ক্ষেত্রে এই বন্ড আর প্রযোজ্য হবে না।

গত বছরের আগস্টে চালু হওয়া নীতিমালার আওতায় ৫০টি দেশের নাগরিকদের অস্থায়ী মার্কিন ভিসা পেতে নিরাপত্তা জামানত হিসেবে অর্থ জমা দিতে হতো। সফর শেষে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে সেই অর্থ ফেরত দেওয়ার কথা ছিল।

মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার জানান, ২০২৬ সালের ১৫ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের টিকিট কিনে ফিফা পাস কর্মসূচিতে যুক্ত হওয়া যোগ্য সমর্থকদের জন্য ভিসা বন্ড মওকুফ করা হয়েছে।

তিনি আরও বলেন, খেলোয়াড়, কোচ এবং সহায়ক কর্মীদের মতো দলীয় সদস্যদের ক্ষেত্রেও আগেই এই বন্ডের শর্ত তুলে নেওয়া হয়েছিল।

মোরা নামদারের ভাষ্য, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ ভ্রমণ সহজ করতেই আমরা কাজ করছি।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বকাপের টিকিট থাকলেও দর্শনার্থীদের নিয়মিত ভিসা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।

বর্তমানে বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচটি দেশ আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিসিয়া, এই ভিসা বন্ড নীতির আওতায় রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ধারণা, বিশ্বকাপ উপলক্ষে প্রায় এক কোটি দর্শনার্থী দেশটিতে ভ্রমণ করতে পারেন। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরে শুরু হবে টুর্নামেন্টের ম্যাচ।

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।