শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আশাশুনিতে এলাকাবাসীর মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আশাশুনিতে এলাকাবাসীর মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা মোড় এলাকায় মাদক কারবারি ও অনলাইন জুয়াড়িদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে চারটায় কুল্যা ও বুধহাটা সচেতন গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এর ফলে তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। এই ভয়ংকর ব্যাধি থেকে সমাজকে রক্ষা করতে মাদকসেবী, ব্যবসায়ী এবং জুয়াড়িদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তাঁরা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

হাফেজ আছাফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইউসুফ আলী, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মেহেদী হাসান, জাহাঙ্গীর হোসেন, এস কে রাজা, রুবেল হোসেন, মুফতি বেলাল হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, “মাদক ও জুয়া আমাদের শান্ত এলাকাকে অশান্ত করে তুলছে। অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর অভিযান না চালালে এলাকাবাসী আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

মানববন্ধনে কুল্যা ও বুধহাটা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যবসায়ীরা অংশ নেন। তাঁরা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

পাটকেলঘাটায় বিষ দিয়ে ঘেরের মাছ লুট, বাধা দেওয়ায় মালিককে কুপিয়ে জখম
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় গভীর রাতে মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ লুটের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে চোরচক্রের হামলায় শিমুল ইসলাম নামের এক ঘের মালিক গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানার দক্ষিণ অঞ্চলের চোমরখালী বিলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, চোমরখালী গ্রামের রুবেল মোড়ল, আব্দুল্লাহ মোড়ল, সোবান সরদার ও শিমুল সরদারসহ আটজন অংশীদার মিলে ওই বিলে মাছের চাষ করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতকারী তাঁদের ঘেরে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। বিষক্রিয়ায় মাছগুলো নিস্তেজ হয়ে পড়লে দুষ্কৃতকারীরা তা জাল দিয়ে ধরতে শুরু করে।

মাছ ধরার শব্দ পেয়ে ঘের মালিক শিমুল ইসলাম অন্ধকারে এগিয়ে যান এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী চাষিরা জানান, “আমাদের তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন এক রাতেই শেষ করে দিল বিষপ্রয়োগকারীরা। মাছ লুটের পাশাপাশি বিপুল অংকের আর্থিক ক্ষতি করা হয়েছে। আমরা এখন নিঃস্ব হওয়ার পথে।”

এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

উপকূলীয় এই অঞ্চলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। মাছ চাষিদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Ads small one

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আকস্মিক এ মিছিলটি অনুষ্ঠিত হতে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা “শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, আওয়ামী লীগৈর নিষেধাজ্ঞা মানি না মানবো না, ছাত্রলীগের নিষেধাজ্ঞা মানি না মানবো না” সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের স্থানটি সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
স্থানীয় বিভিন্ন নিউজ পোটাল ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, “শিশু হত্যা, খুন, ধর্ষণ, তেল-গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও শিক্ষার অধিকার হরণের দায়ে সরকারের পদত্যাগ করতে হবে” স্লোগান লেখা ব্যানার হাতে মছিলটি সড়কের কিছু অংশ অতিক্রম করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। মিছিলটি শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বলে এসব নিউজ পোটালের খবরে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স কক্ষে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
“মেধা-বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে” এডুকেশনাল এক্সিলেন্স সাপোের্ট স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের এমপি, মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নূরুল আফসার মুর্তাজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম মুকুল। অন্যদের মধ্যে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরর প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, কোষাধ্যক্ষ এসএম মোস্তাফিজুর রহমান, শিক্ষক মুস্তাহিদুর রহমানসহ উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ১২টি বিদ্যালয়ের “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপনকৃত মেলার স্টল ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। মেলায় প্রথম স্থান অধিকার করে, সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে, গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবির

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবির

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মো. শাহিনুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শহীদুল ইসলাম মুকুল।
এছাড়াও বিভিন্ন সেশনে বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন,জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা উসমান গনি, সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আলী আহসান আল মুজাহিদ প্রমুখ।