মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান (৫১) আর নেই। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোস্তাফিজুর রহমান দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২১ নভেম্বর) বাদ জোহর কুলিয়ায় তাঁর নিজ বাসভবনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং-৫৮৩/০৪)। শোক প্রকাশ করেন ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক সমাজ একজন সহকর্মীকে হারাল। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। প্রেসবিজ্ঞপ্তি









