ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের দেবহাটা সভাপতিকে সম্মাননা
দেবহাটা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাসেবী মিলনমেলায় সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা শাখার সভাপতি মো. আবদুল কাদের।
ঝিনাইদহের শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। রক্তদান, মানবসেবা ও সামাজিক কর্মকা-ে বিশেষ অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।
সম্মাননা স্মারক গ্রহণের পর মো. আবদুল কাদের জানান, সামাজিক কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের। এটি তাঁকে ভবিষ্যতে মানবকল্যাণে আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






