শার্শায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
বাগআঁচড়া (শার্শা) সংবাদদাতা: সারাদেশে সন্ত্রাস ও পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশনায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এটি বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, শাহাজান কবির, মোজাম বিশ্বাস, আমির হোসেন টালী, প্রচার সম্পাদক নাজমুল হুদা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, কৃষক দল নেতা বাবলু মোল্লাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।









