শিক্ষক সমিতির সহসভাপতি মনোনীত হওয়ায় গাজী জাহিদুরকে অভিনন্দন
তালা প্রতিনিধি: তালা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে গাজী জাহিদুর রহমান সহসভাপতি মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তালা প্রেসক্লাব। এক যৌথ শুভেচ্ছা বার্তায় তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ কার্যনির্বাহী পরিষদের নেতারা বলেন, শিক্ষাক্ষেত্রে গাজী জাহিদুর রহমানের দীর্ঘদিনের অবদান, দক্ষ নেতৃত্ব ও সততা এই নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেসক্লাব নেতারা তাঁর সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।












