রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ই¯্রাফিল হোসেন নামে ঐ ট্রলার মালিক আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

 

শনিবার রাতে উপজেলার খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলনের সময় ট্রলারটি আটক করা হয়। এসময় মালিক পালিয়ে গেলেও শ্রমিক মো: সালমান হোসেন লিওন (২০)কে আটক করে ভ্রাম্যমান আদালত। পরবর্তীতে রোববার সকালে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড মালিক পরিশোধের পর আটক শ্রমিককে মুক্তি দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায় বালুমহাল ইজারা না হওয়ায় খোলপেুটয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে একাধিক চক্র অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে অব্যাহতভাবে বালু লুট চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে স্থানীয়দের সহায়তায় খোলপেটুয়া নদীর খুটিকাটা এলাকা থেকে ই¯্রাফিল হোসেনের মালিকানাধীন ঐ ট্রালটি আদাক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাশেদ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভুমি) রাশেদ হোসাইন জানান গত দুই মাসে অন্তত ছয়টি অভিযানে প্রায় সম সংখ্যক ট্রলার আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আটক ট্রলার মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Ads small one

কাটিয়ায় একই বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি, থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
কাটিয়ায় একই বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকায় একটি বাড়ির পার্কিংয়ের তালা ভেঙে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ২১ আগস্ট রাত ১০টা থেকে ২২ আগস্ট সকাল সাড়ে ৬টার মধ্যে কোনো একসময় এই চুরির ঘটনা ঘটে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, কাটিয়া লস্করপাড়ায় মিজানুর রহমানের বাড়ির ভাড়াটে মো. ইয়াকুব হোসেন (২৭) ও সামিউল হাসান (১৯) তাঁদের নিজ নিজ মোটরসাইকেল বাড়ির পার্কিংয়ে তালা মেরে ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির মালিক মিজানুর রহমান পার্কিংয়ে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা এবং ভেতরে থাকা হিরো প্যাশন এক্সপ্রো ও হিরো হাঙ্ক মডেলের দুটি মোটরসাইকেল নেই।
চুরি হওয়া মোটরসাইকেল দুটির আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৩ হাজার টাকা। অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা রাতের সুযোগে তালা ভেঙে বাইক দুটি চুরি করে নিয়ে গেছে বলে ধারণ করা হচ্ছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ইয়াকুব হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সাতক্ষীরা সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের নির্দেশনায় মামলার তদন্তভার দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) শেখ বুলবুল কবিরকে। পুলিশ চোর শনাক্ত ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করেছে।

সাতক্ষীরায় নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরায় নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকায় ‘মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাইনবোর্ড উন্মোচন করা হয়েছে। ২৩ আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক কারী ফরিদ হোসেন, পৌর ওলামা দলের সভাপতি কামরুজ্জামান কামু ও পৌর বিএনপি নেতা একরামুল হোসেন মিলন।

কেশবপুরে জামিনে থাকা ইয়াবা মামলার আসামির হাতুড়ির আঘাতে মিস্ত্রি আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
কেশবপুরে জামিনে থাকা ইয়াবা মামলার আসামির হাতুড়ির আঘাতে মিস্ত্রি আহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জামিনে থাকা ইয়াবা মামলার আসামি হুমায়ুন কবিরের হাতুড়ির আঘাতে বাঁধন (১৭) নামে এক কুটিরশিল্পের মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বিকেলে কেশবপুরের ২৩ মাইল সংলগ্ন ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। আহত বাঁধন কন্দর্পপুর গ্রামের মিল্টন ওরফে চন্টির ছেলে। অভিযোগ রয়েছে, সরে দাঁড়ানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে আলতাপোল গ্রামের আলমগীর মোড়লের ছেলে হুমায়ুন কবির হাতুড়ি দিয়ে বাঁধনের মাথায় আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় বাঁধনকে প্রথমে কেশবপুর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় বাঁধনের বাবা মিল্টন বাদী হয়ে হুমায়ুন কবির ও তার বাবা আলমগীরকে আসামি করে কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ রোকসানা খাতুন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।