বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক প্রশিক্ষণ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর সহযোগিতায় উপজেলা রিসোর্স পুল এই কর্মশালার আয়োজন করে।
সম্প্রতি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার ১২টি ইউনিয়নের মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেন। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের মাঠ সহকারী এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মাঠ সহকারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রশিক্ষকেরা জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলায় আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন। বিশেষ করে লবণাক্ততা ও দুর্যোগপ্রবণ এলাকায় কৃষকেরা কীভাবে বৈজ্ঞানিক কৌশলে ফসল, মাছ ও গবাদিপশু পালন সচল রাখতে পারবেন, সে বিষয়ে কর্মকর্তাদের বিশেষ ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন মন্ডল।
বক্তারা বলেন, পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ ধরনের কারিগরি জ্ঞান কৃষকদের সচেতন ও দক্ষ করতে কার্যকর ভূমিকা রাখবে।

 

Ads small one

শার্শা ও বেনাপোলে চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
শার্শা ও বেনাপোলে চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা ও বেনাপোলে চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা দাম পাচ্ছেন ভাল। দেখছেন লাভের মুখ। বাড়ছে পাটের চাষ। খুশি চাষিরা।

কৃষি প্রধান উপজোলা শার্শা। চলতি মৌসুমে টার্গেট অতিরিক্ত হয়েছে পাটের আবাদ। ফলনও হয়েছে ভাল। প্রতি বিঘায় ফলছে ১০ থেকে ১২ মন পাট। কেউ কাটছেন পাট, আবার কোথাও চলছে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজ।

 

সোনালী আঁশ ঘরে তুলতে ব্যস্ত সময পার করছেন এলাকার কৃষকেরা। প্রতিমন পাট বিাক্রি হচ্ছে ৩৫ শ থেকে ৩৬ শ টাকা। পাটখড়ির দামও পাচ্ছেন ভাল। ফলে পাটের দাম ভাল সহ বাম্পার ফলনে খুশি কৃষকেরা।

চলছে পাটের আশ ছাড়ানোর কাজ। এবার পাটের ফলন ও দাম ভাল থাকায় শ্রমিকদের বাড়ছে উপার্যন। পরিবার পরিজন নিয়ে ভাল দিন কাটছে তাদের।

যশোরের শার্শা উপজেলায় এবার চাহিদার অতিরিক্ত পাটের চাষ হয়েছে। ফলন ও দাম ভাল পাচ্ছে কৃষকেরা। ফলে বাড়ছে চাষ। আগামীতে আরো পাট চাষের আশা কৃষি অধিদপ্তরের।

অনুকূল আবহাওয়া আর সময়মতো পরিচর্যায় এবার পাটের ফলন হয়েছে ভালো। উপজেলায় সাত হাজার ৫ শ৩০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

ঈদে মিলাদুন্নবীর ছুটিতে ভোমরা-বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
ঈদে মিলাদুন্নবীর ছুটিতে ভোমরা-বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ

এম এ রহিম, বেনাপোল (যশোর): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে ভোমরা-ঘোজাডাঙ্গা ও বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত রয়েছর স্বাভাবিক।

বন্দর কর্তৃপক্ষ ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম সচল থাকবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বুধবার বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম রয়েছে বন্ধ। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় শুরু হবে আমদানি-রপ্তানি। তবে বন্দরে পণ্য খালাস করা খালি ট্রাক ফিরে যেতে পারবে বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়। পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন। যা থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পায় সরকার।

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

প্রতীকি ছবি

পত্রদূত ডেস্ক: গরমের তাপদাহে ঘাস কাটার সময় স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে সাতক্ষীরার লাবসা ইউনিয়নের গোপিনাথপুরে এই ঘটনা ঘটে।

লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, বিগত ত্রিশ বছর ধরে কর্মরত গ্রাম পুলিশ আব্দুল খালেক মঙ্গলবার দুপুরে (৫০) বাড়ির ছাগল গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অতি তাপদাহে অসুস্থ হয়ে পড়ে।

 

পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান খালেক স্ট্রোক করেছেন। পরে চিকিৎসাধীন খালেক বুধবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাদ জোহর তার পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, খালেকের মৃত্যুতে তিনিসহ এলাকার সকলেই গভীরভাবে শোকাহত।