মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্যামনগরে নারী উন্নয়ন সংস্থার প্রকল্প অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
শ্যামনগরে নারী উন্নয়ন সংস্থার প্রকল্প অবহিতকরণ সভা

সংবাদদাতা: শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শাফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাছুদুল আলম ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির।

সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক সেলিনা আক্তার। অনুষ্ঠানে গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের বিন্দু নারী উন্নয়ন সংস্থার নারী সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীদের উন্নয়নে এ ধরনের প্রকল্পের প্রয়োজনীয়তা ও সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

 

Ads small one

কয়রায় পরিবারসহ গরু নিয়ে হাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
কয়রায় পরিবারসহ গরু নিয়ে হাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গরুর হাটে গরু নিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে মিজানুর রহমান(৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ৭ বছরের শিশু সন্তানসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ২.২০ মিনিটে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা শামসুর রহমানের ছেলে। আহতরা হলেন, খিরোল গ্রামের নিহত মিজানের পুত্র হাবিব (৭), আব্দুল বশিরের পুত্র আব্দুল সানা (৬৫), ও বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মোহাম্মদ গাজীর পুত্র আতিয়ার।
কয়রা থানার পুলিশ পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে লালন পালন করা গরু বিক্রির উদ্দেশ্যে নসিমনে করে বামিয়া গরুর হাটে যাচ্ছিলেন মিজানুর রহমান ও তার লোকজন। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যান। এ সময় তার শিশুসন্তানসহ আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত মিজানের শিশু পুত্রের অবস্থা আশঙ্কাজনকজনক হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনাতে প্রেরণ করেছেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ ডালটন সানা বলেন, হাসপাতালে পৌছানোর পূর্বে মিজানুর রহমান মারা গিয়েছিলেন এবং আহত ৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আসঙ্খাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনাতে রেফার করা হয়েছে। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন এবং ১ জন হাসপাতালে ভর্তি আছে।

 

আশাশুনিতে ইউএনও’র বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে ২ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
আশাশুনিতে ইউএনও’র বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে ২ হাজার টাকা জরিমানা

বিএম আলাউদ্দীন, আশাশুনি: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাজারের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ও খাদ্যে ভেজাল প্রতিরোধে আশাশুনিতে বিভিন্ন বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসারর শ্যামানন্দ কুন্ডু। মঙ্গলবার (২৬ মে) উপজেলার আশাশুনি সদর ও বুধহাটা বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে খাদ্যে ভেজাল প্রতিরোধ, ওজনে কারচুপি বন্ধ এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেন তিনি। সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই এবং ঈদকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন ইউএনও।

এসময় বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সুভাষ ঘোষ নামে এক হোটেল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে বাজার কমিটির নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এবার শাখরা কোমরপুর বেইলি ব্রিজ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
এবার শাখরা কোমরপুর বেইলি ব্রিজ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার

নিজস্ব প্রতিনিধি: এলাকাবাসীর ঈদ আনন্দ নির্বিঘœ করতে শাখরা কোমরপুর বেইলি ব্রিজ এর উপরের নষ্ট হওয়া অংশ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দিচ্ছেন দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।

মঙ্গলবার সকালে তিনি নিজে উপস্থিত থেকে ব্রিজটির সংস্কার কাজ শুরু করেন।

ইতোমধ্যে ব্রিজটি সংস্কারের জন্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। একমাসের অধিক সময় পূর্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ উক্ত সংস্কার কাজের উদ্বোধন করেন। দ্রুত সময়ের মধ্যে সেই কাজ শুরু হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা। তবে, তার পূর্বেই আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে যাতে কাউকে ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য আপাতত ব্রিজটি চলাচলের উপযোগী করে দিচ্ছেন।