সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
সাতক্ষীরায় স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্বামী অনিন্দন মোর্শেদ অনিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্ত্রী শিল্পী খাতুন। মামলাটি আমলে নিয়ে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তবে পরোয়ানা জারির পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে বাদীপক্ষের দাবি।

আদালতে দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ ডিসেম্বর দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাঁদের বিয়ে হয়। বাদীর অভিযোগ, বিয়ের সময় তাঁর পরিবার নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল, মুঠোফোন ও সংসারের প্রয়োজনীয় আসবাবপত্র দেয়। তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর বিভিন্ন সময়ে স্বামী অতিরিক্ত দুই লাখ টাকা দাবি করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। ২০২৫ সালের ১৮ জুলাই এ বিষয়ে বিরোধের একপর্যায়ে স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

বাদীর দাবি, সংসার টিকিয়ে রাখার উদ্দেশ্যে ২০২৫ সালের ২৩ জুলাই আইনজীবীর মাধ্যমে স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে নোটিশের কোনো জবাব পাওয়া যায়নি। পরবর্তী সময়ে মুঠোফোনে যোগাযোগ করেও বিষয়টির সমাধান হয়নি বলে জানান তিনি।

এ ঘটনায় শিল্পী খাতুন যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় সাতক্ষীরার আমলি আদালত-১-এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

শিল্পী খাতুন পারিবারিক বিষয়টির শান্তিপূর্ণ সমাধান এবং নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

Ads small one

পুরো শিল্পীসমাজের জন্য ক্ষতিকর পরীমণির আচরণ: রিনা খান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
পুরো শিল্পীসমাজের জন্য ক্ষতিকর পরীমণির আচরণ: রিনা খান

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বাগ্‌বিতণ্ডা ও উত্তপ্ত আচরণের ঘটনায় মন্তব্য করেছেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তার মতে, এ ধরনের আচরণ একজন শিল্পীর জন্য যেমন অনুচিত, তেমনি পুরো শিল্পীসমাজের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান পরীমণি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তোলেন তিনি। এ সময় ওই সাংবাদিকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে রিনা খান বলেন, রাগের বশে অনেকে গালাগালি করে ফেলেন। তবে এ ধরনের আচরণ করা উচিত নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি পান। তাদের সুনাম যেমন গণমাধ্যমে প্রকাশিত হয়, তেমনি দুর্নামও ছড়ায় গণমাধ্যমের মাধ্যমে। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পীসমাজের ওপর পড়ে।

এ বিষয়ে রিনা খান বলেন, রাগের বশে অনেকে গালাগালি করে ফেলেন। তবে এ ধরনের আচরণ করা উচিত নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি পান। তাদের সুনাম যেমন গণমাধ্যমে প্রকাশিত হয়, তেমনি দুর্নামও ছড়ায় গণমাধ্যমের মাধ্যমে। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পীসমাজের ওপর পড়ে।

গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তার গ্রেপ্তার ও কারাবন্দি থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যদের অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠির তথ্য তুলে ধরেন স্পিকার।

তিনি বলেন, সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের গ্রেপ্তারসংক্রান্ত তথ্য এই সংসদকে অবহিত করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে মর্মে একটি পত্র গত ১০ নভেম্বর পাওয়া গেছে।

স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী ১৭২ বিধির আলোকে পত্র পাওয়ার পর সংসদ অধিবেশন চলমান থাকলে তা যথা শিগগিরই সংসদে পাঠ করার বিধান রয়েছে। আমি এখন কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী প্রাপ্ত পত্রের সংশ্লিষ্ট অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি।

চিঠির তথ্য তুলে ধরে তিনি বলেন, সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুজু করা ১৬৯৫ নম্বর জিডির সূত্র ধরে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি মামলায় পরবর্তী কার্যক্রমের জন্য শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় এজাহার দায়ের করা হয়। যার মামলা নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭। ওই মামলার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাকে গ্রেপ্তার করে। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্পিকার জানান, বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি আছেন। বিষয়টি কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যদের অবহিত করা হলো।

এর আগে, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনায় আসেন জি এম নজরুল ইসলাম। পরে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী মরিয়ম বলে পরিচয় দেন। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটি এ সিদ্ধান্তের কথা সংসদ ও নির্বাচন কমিশনকেও চিঠি দিয়ে জানায়।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ।

ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার করে অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার করে অবমুক্ত

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে রাখার খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এ সময় ফাঁদে আটকে থাকা জীবিত একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সূর্যমুখী এলাকায় অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।