মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরার উন্নয়নের স্বার্থে অবিলম্বে রেললাইন প্রকল্প বাস্তবায়নের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরার উন্নয়নের স্বার্থে অবিলম্বে রেললাইন প্রকল্প বাস্তবায়নের দাবি

এসএম আল-আমীন

সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। দেশের অর্থনীতি, কৃষি, মৎস্য, চিংড়ি শিল্প, বৈদেশিক বাণিজ্য এবং রাজস্ব আয়ে সাতক্ষীরার অবদান অনস্বীকার্য। অথচ স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও জেলার মানুষ এখনও অনেক মৌলিক অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত।

সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি রেললাইন। এই রেলপথ শুধু একটি যোগাযোগ ব্যবস্থা নয়; এটি জেলার অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন বিকাশ এবং সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ২০২৬-২৭ অর্থবছরের সরকারি বাজেট ঘোষণার পরও সাতক্ষীরা রেললাইন প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি বা সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়নি। এতে জেলার সাধারণ মানুষ গভীরভাবে হতাশ ও উদ্বিগ্ন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার জনগণ ব্যাপক প্রত্যাশা নিয়ে তাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন। জেলার চারটি আসনে একই রাজনৈতিক দলের প্রার্থীরা বিজয়ী হওয়ায় মানুষ আশা করেছিল যে এবার হয়তো দীর্ঘদিনের অবহেলার অবসান হবে এবং জেলার অবকাঠামোগত উন্নয়নে নতুন যুগের সূচনা হবে। কিন্তু বাস্তবতা এখনো সেই আশার প্রতিফলন ঘটাতে পারেনি।

আজও সাতক্ষীরার বহু সড়ক-যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, জলাবদ্ধতা মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ, এবং জেলার সার্বিক উন্নয়ন কাক্সিক্ষত গতিতে এগোচ্ছে না। পাশের জেলাগুলোর উন্নয়ন চিত্রের সঙ্গে তুলনা করলে সাতক্ষীরার পিছিয়ে থাকার বাস্তবতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন বিপুল পরিমাণ কৃষিপণ্য, মৎস্যসম্পদ ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। একটি রেললাইন চালু হলে পরিবহন ব্যয় কমবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে, নতুন শিল্পকারখানা গড়ে উঠবে এবং জেলার লাখো মানুষের জীবনমান উন্নত হবে। একই সঙ্গে সুন্দরবন ও সীমান্তভিত্তিক পর্যটনেরও ব্যাপক বিকাশ ঘটবে।

অতএব, সাতক্ষীরাবাসীর ন্যায্য দাবি—সাতক্ষীরা রেললাইন প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে হবে। জনগণের প্রত্যাশার যথাযথ মূল্যায়ন করতে হবে। কারণ উন্নয়ন কোনো রাজনৈতিক অনুগ্রহ নয়; এটি জনগণের ন্যায্য অধিকার।

সাতক্ষীরার মানুষ আর আশ্বাস নয়, বাস্তবায়ন দেখতে চায়। তারা আর প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান উন্নয়ন চায়। সময় এসেছে সাতক্ষীরার দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোর। সাতক্ষীরায় রেললাইন চাই, এবং তা এখনই চাই। লেখক: সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।