মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ

সাতক্ষীরা কমিউনিটির ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি সভাপতি এবং মো. জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির সহসভাপতি (পরিকল্পনা ও কৌশল) হয়েছেন সালাউদ্দীন সাবাদ এবং সহসভাপতি (কার্যক্রম ও মাঠপরিচালনা) তাসকিন আহমেদ রিপন। সহসাধারণ সম্পাদক ফারহিয়া ইয়াসমিন কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মল্লিক এবং সহযুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান।

সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা, সহসাংগঠনিক সম্পাদক মো. আসাদুর রহমান, সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক মো. জাকির হোসেন এবং সহসমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক এস এম ফয়সাল রুহানী দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক শেখ অন্তর হোসাইন, সহপরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক অলিউল্লাহ রাহমান, প্রচার ও যোগাযোগ সম্পাদক রাকিবুল হাসান, সহপ্রচার ও যোগাযোগ সম্পাদক এজাজ আহম্মাদ, মিডিয়া ও ডকুমেন্টেশন সম্পাদক রাতিম আহম্মেদ এবং কোষাধ্যক্ষ শাহিন ফরহাদ নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপে বর্তমানে ১ লাখ ৮০ হাজারের বেশি সদস্য রয়েছেন। ২০১৯ সাল থেকে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকেরা সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, পরিবেশ ও পরিচ্ছন্নতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগসহ ৫০টির বেশি কার্যক্রমে অংশ নিয়েছেন।

সাতক্ষীরা কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে সামাজিক সমস্যা, জনসচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কার্যক্রমে পরিকল্পিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হবে। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

নতুন নেতৃত্বে সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
নতুন নেতৃত্বে সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সংবাদদাতা: সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটি বিলুপ্ত করে, কেন্দ্রীয় কমিটির অমিত কুমার ঘোষকে আহ্বায়ক, সঞ্জয় ঘোষ, উত্তম রায় ও সুমন বিশ্বাসকে যুগ্ম-আহ্বায়ক এবং অরবিন্দু কর্মকারকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

নতুন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ মিলন কুমার রায়, অরূপ কুমার ঘোষ, শুভঙ্কর ঘোষ, দেবদাস সেন, জয়দেব সরকার, রতন লাল, প্রবীর দে, অতনু বসু, সৌমেন ঘোষ, এডভোকেট শুভঙ্কর রায়, বাঁধন ঘোষ, কার্তিক সাধু, গোপাল কুমার সরকার, ভক্ত মন্ডল, কৌশিক ঘোষ, তাপস বিশ্বাস, শুভ দে সোহাগ, শুভময় মজুমদার, সঞ্জয় কুমার ঘোষ, উত্তম বিশ্বাস, ব্রজেন সরকার, প্রেম কুমার মন্ডল, শঙ্কর ঘোষ, বাপ্পি সরকার, কমলেশ সরকার, বাপ্পা দাস, গোপাল গোস্বামী, দিপঙ্কর ঘোষ, বিপ্লব কান্তি মন্ডল, জেমস জেভিয়ার সরকার, মিলন দত্ত, দেবানন্দ দাস, ফ্রান্সিস মিঠুন সরকার, আদিত্য দাস, পিন্টু ঘোষ, শ্যামাপদ সানা।

নতুন কমিটির মাধ্যমে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কপিলমুনিতে ইয়াবাসহ আটক ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
কপিলমুনিতে ইয়াবাসহ আটক ৩

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনিতে ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ১টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলামের নের্তৃত্বে সংগীয় ফোর্স রেজাকপুর গ্রামের ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।

 

এসময় কাশিমনগর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২), মোঃ নাসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদ খান (২৪) ও সামাদ মোড়লের ছেলে মোহাম্মদ শামীম মোড়ল (২৬) কে ১৭ পিচ ইয়াবাসহ আটক করে পাইকগাছা থানায় সোপর্দ করে।

কপিলমুনিতে মিল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
কপিলমুনিতে মিল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনিতে রাইস মিলের শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে প্রতাপকাটী গ্রামের মৃতঃ মোঃ ইমান গাজী ছেলে মোঃ সামছুর গাজী (৬৫) এর গামছা পেচানো ঝুলন্ত মরদেহ কপিলমুনির আছির উদ্দীন গাজীর মালিকানাধীন রাইস মিল থেকে উদ্ধার করেছে।

 

আত্মহত্যার খবর পেয়ে ফাঁড়ী পুলিশ মিলটির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আর্থিক অনাটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় পুলিশ।