সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা
সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের এক পরিচিতি সভা রবিবার বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি প্রভাষক এড. ফেরদৌসী আরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও সদস্য সচিব শিখা রাণী ম-ল। প্রধান শিক্ষক শিখা রাণী ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত এডহক কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক এডভোকেট ড. দিলীপ কুমার দেব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক (ইংরেজি) মো. মোমিনুর রহমান, সহকারী শিক্ষক (বাংলা) মো. গোলাম রহমান, সহকারী শিক্ষক (কৃষি) লিপি রাণী ম-ল, সহকারী শিক্ষক (আইসিটি) মো. আবু তাহের, শেখ আমিনুর রহমান, মো. তানভীর আলম প্রমূখ। প্রেসবিজ্ঞপ্তি









