বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ২ জলাই পর্যন্ত) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ৭২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪১১টি শিশু।

Ads small one

ইসলামকাটি দাখিল মাদ্রাসার সুপারের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
ইসলামকাটি দাখিল মাদ্রাসার সুপারের বিদায় সংবর্ধনা

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার ইসলামকাটি এস এন আই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মজিদের অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৮ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া এই শিক্ষককে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও দলুয়া শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়ের অধ্যাপক এম হায়দার আলী।
সভায় বিদায়ী সুপারের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন অধ্যাপক এম আনিসুর রহমান, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম এ মান্নান, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, মাওলানা আব্দুল মজিদের মেধা ও দিকনির্দেশনায় মাদ্রাসাটি এলাকায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। আলোচনা সভা শেষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয় এবং পরে এক মোটরসাইকেল ও কার শোভাযাত্রার মাধ্যমে সসম্মানে তাঁকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি সাংবাদিক আব্দুল মতিন, অস্ত্রোপচারের প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি সাংবাদিক আব্দুল মতিন, অস্ত্রোপচারের প্রস্তুতি

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং মোহনা টেলিভিশনের তালা উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও ব্যবসায়ী আব্দুল মতিন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে বারডেম হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের খ্যাতনামা চিকিৎসক ডা. রায়হানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার অংশ হিসেবে তাঁর শরীরে দুটি অস্ত্রোপচার (অপারেশন) করা প্রয়োজন। যার মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম অস্ত্রোপচারটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আব্দুল মতিন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য আব্দুল মোমিনের ছোট ভাই। তাঁর দ্রুত রোগমুক্তির জন্য পরিবার ও পাটকেলঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। সাংবাদিক আব্দুল মোমিন তাঁর ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসী ও সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

 

গাবুরায় আবিয়ার রহমানের নির্বাচনী উঠান বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
গাবুরায় আবিয়ার রহমানের নির্বাচনী উঠান বৈঠক

সংবাদদাতা: আসন্ন গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবিয়ার রহমানের নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাবুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জোমাতের মোড়ে স্থানীয় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এই সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ ও যুবসমাজের প্রতিনিধিসহ সাধারণ ভোটাররা অংশ নেন।