মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৩৩৭ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে ৪৭৫ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৭ শিশু। বাকি ৩৯৮ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

Ads small one

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া ৫৫কর্মীকে শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ প্রশাসক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া ৫৫কর্মীকে শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ প্রশাসক

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দেওয়া ৫৫ জন নেতা-কর্মীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরন করে নেন জেলা পরিষদ প্রশাসক। নবাগত কর্মীরাও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় নবাগত নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশ ও মানুষের কল্যাণে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে শ্রমিক দলের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে শ্রমিকদলে যোগ দেওয়া হাবিবুর রহমান, হারুনুর রশিদ, আবু তাহের, আশরাফ হোসেন, আব্দুল মালেক, আবুল কাসেম ও রফিকুল ইসলামসহ ৫৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় দুই মিষ্টির দোকানকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় দুই মিষ্টির দোকানকে জরিমানা

সংবাদদাতা: সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে দুটি মিষ্টান্ন ভা-ারকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকালে শাঁখরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এতে নেতৃত্ব দেন।

অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার শাঁখরা বাজারের ‘বিশ্বাস মিষ্টান্ন ভা-ার’-এ ফ্রিজে মেয়াদোত্তীর্ণ বাসি মিষ্টি সংরক্ষণ, দইয়ে মেয়াদের তারিখ না থাকা, জিলাপিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, নোংরা পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না টানানোর অপরাধ প্রমাণিত হয়। এ জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার ‘আল্লাহর দান মিষ্টান্ন ভা-ার’-এ মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দইয়ে মেয়াদ উল্লেখ না থাকায় ৩৮ ধারা অনুযায়ী ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি পরিদর্শক রথীন্দ্রনাথ সরকার এবং পুলিশের একটি দল সহায়তা করে। সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান, ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জনস্বার্থে এ তদারকি অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয়/ বখাটে, মাদক, জুয়া ও চুরির রুখতে আশু পদক্ষেপ জরুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
সম্পাদকীয়/ বখাটে, মাদক, জুয়া ও চুরির রুখতে আশু পদক্ষেপ জরুরি

পাটকেলঘাটা ও সাতক্ষীরা শহরের সাম্প্রতিক অপরাধচিত্র জেলাটির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। একের পর এক বখাটেপনা, চাঁদাবাজি, নারীদের উত্ত্যক্তকরণ, চুরি ও মাদকের বিস্তারে সাধারণ মানুষের জনজীবন আজ চরম অতিষ্ঠ ও নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের পূর্বাঞ্চলীয় বা দক্ষিণাঞ্চলের যেকোনো অঞ্চলে যখন অপরাধীরা এতটা বেপরোয়া হয়ে ওঠে, তখন তা সমাজব্যবস্থার সামগ্রিক শিথিলতাকেই নির্দেশ করে।

 

পাটকেলঘাটার কালীবাড়ী রোড, হাইস্কুল রোড কিংবা কুমিরা মহিলা কলেজের আশপাশের এলাকাগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করা ও ছবি তোলার মতো অপরাধ শুধু ব্যক্তি নিরাপত্তা বিঘিœত করছে না, বরং নারীশিক্ষার পরিবেশকেও ব্যাহত করছে। তার ওপর পুকুরে গোসলরত নারীদের লাঞ্ছিত করার ঘটনা সামাজিক নৈতিকতার চরম অবক্ষয় প্রকাশ করে। অন্যদিকে, কৃষি ও মৎস্যজীবীদের ওপর নেমে এসেছে আর্থিক বিপর্যয়। খলিশখালী ইউনিয়নে গত ছয় মাসে ৬৫টি সেচ পাম্প চুরি এবং মাছের ঘের থেকে চুরি শুধু অপরাধই নয়, এর মাধ্যমে স্থানীয় গ্রামীণ অর্থনীতি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। চুরি করা মালামাল ও মাছ কম দামে বিক্রি করে সেই অর্থ মাদকের পেছনে ব্যয় করার যে তথ্য উঠে এসেছে, তা ইঙ্গিত করে যে এই অপরাধচক্রের মূলে রয়েছে মাদকের নীল ছোবল।

একইভাবে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র সিটি কলেজ মোড় এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে ধারাবাহিক চুরির ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির দুর্বলতা স্পষ্ট করে তোলে। পুলিশের হাতেনাতে আটক বা অভিযানের পরও যখন চুরি থামে না, তখন সাধারণ ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক। ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও স্বাভাবিক জীবনযাত্রার জন্য নিরাপত্তা সবচেয়ে মৌলিক শর্ত।

 

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যবস্থার আশ্বাস দেওয়া হলেও কেবল আশ্বাসেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। এখন প্রয়োজন দৃশ্যমান ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ। পাটকেলঘাটার চিহ্নিত অপরাধপ্রবণ এলাকা এবং শহরের সিটি কলেজ মোড়ে নিয়মিত বিট পুলিশিং ও নৈশ টহল দ্বিগুণ করতে হবে। বখাটে চক্র যে মাদক স্পটগুলোতে আড্ডা দেয়, সেগুলোতে ধারাবাহিক অভিযান চালিয়ে মাদকের সরবরাহ বন্ধ করা জরুরি। চুরি যাওয়া সেচ পাম্প বা মাছের মতো চোরাই পণ্যের ক্রেতা ও চোর চক্রের মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও তরুণদের সমন্বয়ে মহল্লাভিত্তিক নিরাপত্তা কমিটি গঠন করে পুলিশের সাথে যোগাযোগের পথ সুগম করতে হবে, যাতে ভুক্তভোগীরা নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন।

জনগণের জীবনের নিরাপত্তা ও সম্পদে হাত দেওয়া অপরাধীদের প্রতি কোনো অনুকম্পা দেখানোর সুযোগ নেই। প্রশাসন অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিয়ে নাগরিকদের আস্থা ফিরিয়ে আনবেÑএটাই আমাদের প্রত্যাশা।