শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোনের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
একুশে পদকপ্রাপ্ত শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোন ও খুলনা সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াহিদুর রহমান দীপু’র স্ত্রী ফরিদা ইয়াসমিন কোটন আজ রোববার সকাল ৮ টায় রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিইল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন
কোটনের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ এমইউজে’র কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
অনুরূপ শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ডক্টর মো: জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
কেইউজের শোক
একুশে পদকপ্রাপ্ত শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন এর বোন ফরিদা ইয়াসমিন কোটন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সায়েঈদুজ্জামান সম্রাট, সাধারন সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সংগঠনের সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম, কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার প্রমুখ।








