বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

মোবাইল ফোনের সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে সরকার। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের এ সিদ্ধান্তের ফলে নতুন সিম ক্রয় এখন আরও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে তা প্রায় ২৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের তুলনায় বেশি। এ অবস্থায় খাতটির বিকাশ ও ডিজিটাল সেবা সম্প্রসারণে কর কাঠামো ধাপে ধাপে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি নতুন সিমের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে আগামী অর্থবছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব আয় কমে যেতে পারে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইসিটি খাতকে দেশের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তুলতে কর, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় আরও সংস্কারের পরিকল্পনা রয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মোবাইল অপারেটর কোম্পানিগুলো। রবি আজিয়াটা লিমিটেড–এর চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, এই পদক্ষেপের ফলে এখনো সংযোগবিহীন প্রায় ৪০ শতাংশ মানুষ ডিজিটাল সংযোগের আওতায় আসতে পারবে, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আর্থিক অন্তর্ভুক্তিকে আরও বিস্তৃত করবে।

অপরদিকে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, টেলিযোগাযোগ খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে কর হ্রাসসহ সরকারের বিভিন্ন উদ্যোগ ডিজিটাল অন্তর্ভুক্তি ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশি-বিদেশি ঋণের মাধ্যমে মেটানোর পরিকল্পনা রয়েছে।

Ads small one

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে তালা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে তালা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের নেতৃত্বে ক্লাসের একটি প্রতিনিধিদল জেলা পরিষদ প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন তালার প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মান্নান, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এস এম আকরামুল ইসলাম, এস এম হাসান আলী বাচ্চু, বি এম বাবলুর রহমান, এস এম জহর হাসান সাগর, পার্থ প্রতিম ম-ল, কাজী জীবন, লিটন হুসাইন, মো. ফয়সাল হোসেন ও মো. হাফিজুর রহমান।

সাক্ষাৎকালে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলার উন্নয়ন, গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের পেশাগত পরিবেশের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জেলার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। উন্নয়ন ও জনগণের সমস্যা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

 

জেলা পরিষদের প্রশাসককে জিয়া পরিষদের অভিনন্দন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
জেলা পরিষদের প্রশাসককে জিয়া পরিষদের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা পরিষদ ভবনে প্রশাসকের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সহসভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হাফিজুল আল-মাহমুদ রিটু উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাতক্ষীরা সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. খলিলুর রহমান, শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক শফিউল আলম, কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ অলিউর রহমান এবং তালা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইফুল্লাহসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদের নতুন প্রশাসককে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
জেলা পরিষদের নতুন প্রশাসককে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে পৃথকভাবে এই শুভেচ্ছা জানানো হয়। হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রথমে শুভেচ্ছা জানান নারিকেলতলাস্থ জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি: খুলনা-৭৬৪) নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজনু সরদার, সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, ঝাউডাঙ্গা শাখার সভাপতি মো. আহাদ আলী, সাধারণ সম্পাদক মো. আশরাফুল হোসেন লাভলু, পাটকেলঘাটা শাখার সভাপতি শেখ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এরপর জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা তাঁতী দলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল, পৌর তাঁতী দলের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন লাল্টু এবং কলারোয়া উপজেলা ও পৌর তাঁতী দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।