কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বজ্রপাতে আব্দুল হামিদ ওরফে ঝড়ু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবক্সা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের হায়দার আলির ছেলে।
নিহতের পিতা হায়দার আলি জানান, শনিবার দুপুরে বৃষ্টির মধ্যে তার ছেলে আব্দুল হামিদ বাড়ির পাশের খালে গোসল করতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁশ তলায় পৌঁছানো মাত্রই বজ্রপাত হলে তিনি বজ্রস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। কলারোয়া থানার ওসি এইচএম শাহীন সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।









