মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ রবিবার (২১ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা খাতুন। কেশবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক শাহীনুর রহমান ও শামীম আক্তার মুকুল।

Ads small one

কয়রায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
কয়রায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

কয়রা (খুলনা) প্রতিনিধি: কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কয়রা উপজেলা বিএনপি। বুধবার সকাল ১০ টার সময় কয়রা উপজেলা বিএনপি অফিসের সামনে থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে কয়রা হাইস্কুল মোড়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

বিএনপি নেতারা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম বা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা প্রতিহত করতে তারা মাঠে রয়েছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

 

নারী কেলেঙ্কারি: বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
নারী কেলেঙ্কারি: বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের গাজিবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ আহসান উল্লাহকে নারী কেলেঙ্কারির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করেছে মসজিদ কমিটি। সোমবার (২২ জুন) দুপুরে জোহরের নামাজের আগে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়।
অপসারিত ইমাম আহসান উল্লাহ গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জানান, ইমামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে খোঁজখবর ও যাচাই-বাছাই শেষে তারা অভিযোগের সত্যতা পেয়েছেন। তিনি বলেন, “যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মসজিদের ইমাম হিসেবে তার আচরণ মুসল্লিদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাই কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।”

মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল বারিক গাজী বলেন, “আমরা ঘটনাটি যাচাই করে অভিযোগের সত্যতা পেয়েছি। এরপর সোমবার দুপুরে জোহরের নামাজের আগে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা চাই না এমন বিতর্কিত ব্যক্তির পেছনে মুসল্লিরা নামাজ আদায় করুক। বিষয়টি তার পরিবারকেও জানানো হয়েছে। পরিবারের সদস্যদের মঙ্গলবার সকালে মসজিদে আসতে বলা হয়েছে।”

এদিকে স্থানীয় একটি মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তি দাবি করেন, আহসান উল্লাহ পূর্বে বুড়িগোয়ালিনী এলাকার একটি মাদ্রাসায় অধ্যয়নকালে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও আহসান উল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে মসজিদ কমিটি জানিয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা এবং মুসল্লিদের আস্থা বজায় রাখতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

দেবহাটায় পুলিশের অভিযানে আটক রেনু পোনা খালে অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
দেবহাটায় পুলিশের অভিযানে আটক রেনু পোনা খালে অবমুক্ত

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে আবারও বিপুল পরিমাণ মাছের রেনু পোনা আটক করা হয়েছে। আটক রেনু পোনাগুলো ভারতীয় বলে জানায় পুলিশ। উদ্ধারকৃত রেনু পোনা পরবর্তীতে বসন্তপুর এলাকার দেবহাটা খালে অবমুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার এসআই নকীব পান্নু সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২২ জুন ২০২৬ রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় মুখ বাঁধা একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে উপস্থিত সাক্ষীদের সামনে সেটি খুলে দেখা হয়। বস্তার ভেতরে চারটি পলিবলে ভরা মাছের রেনু পোনা পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, প্রতিটি পলিবলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার করে রেনু পোনা ছিল। উদ্ধারকৃত রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

উদ্ধারের পর বিষয়টি দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। রেনু পোনা দ্রুত মারা যাওয়ার আশঙ্কা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের উপস্থিতিতে পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে রাতেই বসন্তপুর এলাকার দেবহাটা খালে রেনু পোনাগুলো অবমুক্ত করা হয়।

এ সময় ওসি আব্দুল আলিম সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দেবহাটা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।