বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপে নিজেদের কাজটা সেরে রেখেছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে নিশ্চিত হয়েছে নকআউট। এবার জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ে নিশ্চিত হয়েছে গ্রুপ জে এর শীর্ষস্থান। গ্রুপসেরা হয়েই শেষ ৩২ এ যাচ্ছে লিওনেল মেসির দল। সেখানে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এইচের রানার্সআপ দল।

দুই ম্যাচে আর্জেন্টিনারা সংগ্রহ এখন ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া। জর্ডানকে ২-১ গোলে হারানো আলজেরিয়া ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

এবার দেখে নেওয়া যাক এইচ গ্রুপে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কারা

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের পয়েন্ট ২, তারা আছে দুই নম্বরে। ২ পয়েন্ট নিয়ে তিনে নবাগত কেপ ভার্দে। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।

গ্রুপ ‘এইচ’-এ এখনও দুটি ম্যাচ বাকি। ২৭ জুন স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে, আর সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে। উরুগুয়ে জিতলে এবং কেপ ভার্দে ড্র বা হারলে তখন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন।

উরুগুয়ে ও কেপ ভার্দে দুই দলই জিতলে আর্জেন্টিনা মুখোমুখি হবে উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যে যে দলটি গোল ব্যবধানে পিছিয়ে থাকবে তার বিপক্ষে। বর্তমানে দুই দলেরই গোল ব্যবধান শূন্য। গোল ব্যবধান সমান থাকলে বেশি গোল করা দল এগিয়ে থাকবে। এখন পর্যন্ত দুই দলই দুটি করে গোল করেছে। সেটিও সমান থাকলে ফেয়ার প্লে পয়েন্ট বিবেচনায় নেওয়া হবে। সে ক্ষেত্রে একটি কম হলুদ কার্ড পাওয়ায় উরুগুয়ে এগিয়ে রয়েছে। ওই দুই ম্যাচই ড্র হলে একই নিয়ম প্রযোজ্য হবে। তবে তখন উরুগুয়ে ও কেপ ভার্দে গ্রুপ সেরা নয়, রানার্সআপ হওয়ার লড়াইয়ে থাকবে।

কেপ ভার্দে চার গোল বা তার কম ব্যবধানে জিতলে এবং উরুগুয়ে ড্র করলে তখন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।

কেপ ভার্দে ঠিক চার গোলের ব্যবধানে জিতলে তখন গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে কেপ ভার্দে ও স্পেনের অবস্থান নির্ধারিত হবে গোলসংখ্যা অথবা ফেয়ার প্লে পয়েন্টের ভিত্তিতে।

কেপ ভার্দে চার বা তার বেশি গোলের ব্যবধানে জিতলে এবং উরুগুয়ে ড্র করলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন।

উরুগুয়ে জিততে ব্যর্থ হলে এবং সৌদি আরব জিতলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে সৌদি আরব।

Ads small one

পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি

শিশুশিল্পী হিসেবেই বেশ জনপ্রিয়তা পান প্রার্থনা ফারদিন দীঘি। তবে এখন নায়িকা হিসেবেই তিনি নিয়মিত কাজ করছেন। এর মধ্যে কয়েকটি সিনেমাতে প্রধান নায়িকা হিসেবে দেখা গেছে তাকে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে দীঘি জানান, জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বায়োপিকে তিনি কাজ করতে চান। এটি বেশ চ্যালেঞ্জিং একটি কাজ হবে বলেও মন্তব্য করেন নায়িকা।

কেন পরীমণির বায়োপিকে কাজ করতে চান সেটিও তিনি জানান। তার কথায়, কোনও একটি অনুষ্ঠানে পরীমণি জানিয়েছেন তার বায়োপিকে তিনি নিজেই অভিনয় করবেন। কারণ অন্য কেউ পারবে না। সে চ্যালেঞ্জ থেকেই দীঘি কাজটি করতে আগ্রহী।

দীঘির ভাষ্য, ‘আমার মনে হয় তার (পরীমণি) বায়োপিক যদি হয় তাহলে এটি দারুণ একটি এন্টারটেইমেন্ট বায়োপিক হবে।’

নায়িকা হিসেবে দীঘির উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো-‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘তুমি আছো তুমি নেই’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘বিদায়’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

আরব আমিরাত ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশকে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
আরব আমিরাত ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশকে

বাংলাদেশ নারীদের এশিয়া কাপে বাঁচা মরার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১০৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে । তবে এদিন শুরুতেই বাংলাদেশকে ভয় ধরিয়ে দিয়েছিল তুলনামূলক খর্ব শক্তির দল।

বিশেষ করে আগে ব্যাট করতে নেমে চাপে থাকা বাংলাদেশ যখন ৫৫ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে। তবে শেষ দিকে শারমিন আক্তার সুপ্তার ৩১ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার রানের খাতা খোলার আগে প্রথম ওভারেই বিদায় নিয়েছেন। ৩ বলে ০ রান করেন দিলারা। তিনে নেমে ব্যর্থ ছিলেন সোবহানা মোস্তারীও। ৬ বলে ৩ রান করেছেন তিনি। টিকে থাকা ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা চেষ্টা চালিয়েছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে মাত্র ২১ রান তোলে বাংলাদেশ।

পাওয়ারপ্লে শেষে ২০ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে গেছেন জুয়াইরিয়া। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি থেমেছেন ২৮ বলে ২৩ রান করে। স্বর্ণা আক্তার এবং ফাহিমা খাতুন মেরেছেন গোল্ডেন ডাক। আউট হন পরপর দুই বলে। মাত্র ৫ বলের মধ্যে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

শেষ দিকে শারমিন আক্তার সুপ্তা ঝড় তোলেন। ৩১ বলে ৩৮ রানের ক্যামিও খেলেন শারমিন। তাতেই একশ পার করার রসদ পায় বাংলাদেশ। এছাড়া নাহিদা আক্তার ২৬ বলে ১৬ রান করে টিকে ছিলেন। ৪ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন রাবেয়া খান। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

 

পাকিস্তান অধিনায়কের দ্বিতীয় অপরাধে আইসিসির শাস্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
পাকিস্তান অধিনায়কের দ্বিতীয় অপরাধে আইসিসির শাস্তি

আইসিসি পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাকে জরিমানা করেছে এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে। ফাতিমা আইসিসির খেলোয়াড় এবং সহযোগী স্টাফদের আচরণবিধির ২ দশমিক ৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়। এতে পাকিস্তানি এই অধিনায়ককে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এর পাশাপাশি, ফাতিমার শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় অপরাধ, যার ফলে এই ২৪ মাসের সময়সীমার মধ্যে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে। ফাতিমা তার আগের ডিমেরিট পয়েন্টটি পেয়েছিলেন ২০২৫ সালের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন।

সর্বশেষ ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে, যখন ফাতিমা ওপেনার শেফালি বর্মাকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে ইশারা (অঙ্গভঙ্গি) করেছিলেন।

ফাতিমা নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, যার ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার নিমালি পেরেরা ও সাথিরা জাকির জেসী, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান এই অভিযোগটি আনেন।