শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

দেশের ৮ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
দেশের ৮ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

দেশের আটটি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত মেনে সাবধানে নৌযান চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Ads small one

পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন; বাজারে চাহিদা প্রচুর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন; বাজারে চাহিদা প্রচুর

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): লিচুর মৌসুম শেষ হলেও এখন লিচুর মতো স্বাদের আঁশফল নামে এক ধরনের ফল বাজারে পাওয়া যাচ্ছে। আঁশফল এক প্রকার লিচু জাতীয় সু-স্বাদু ফল। অনেকের কাছে এটি কাঠলিচু বা লংগান নামে পরিচিতি। এই ফল থোকায় থোকায় লিচুর মতোই ঝুলে থাকে গাছে। এটি দেখতেও অনেকটা লিচুর মতো গোলাকার। তবে আকারে ছোট এবং এর রসাল অংশ খুবই কম।

আঁশফল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফল। একে বলা হয় গরীবের লিচু। ফল গোল আকারের, শাঁস সাদা, খুব রসালো ও মিষ্টি। এক সময় দেশেএই আঁশফল খেয়ে আষাঢ় উদযাপন করেছে বাঙালি। আপেল, কমলা, আঙ্গুর, লিচুতে আশক্ত হয়ে এই ফলটির কদর হারিয়েছে। স্থানীয় জাতের এই ফলটির গুণগতমান তেমন একটা ভাল না হওয়ায় এর কদর কমলেও উন্নত জাতের আঁশফলের চাহিদা বেড়েছে।

বর্তমানে বাজারে এর কদর বাড়েছে। এর ফলে ব্যবসায়ীরাও লাভবান হচ্ছে। উপজেলার রাড়ুলী ইউনিয়ানের কাঠিপাড়া বাজারে প্রতিদিন ভোর বেলা আঁশফল বা কাঠ লিচুর পাইকারি হাট বসে। ব্যবসায়ীরা হাট থেকে আঁশফল কিনে উপজেলার বিভিন্ন হাট ও পাশের জেলাসহ ঢাকা শহরে সরবরাহ করছে।

আঁশফল লিচু পরিবারের একটি সদস্য। ফলের উপেরভাগ মিশ্রণ, ফলের রং বাদামি, আকার গোল। লিচুর চেয়ে অনেক ছোট হলেও ফলের শাঁস অবিকল লিচুর মত। ফল খেতে লিচুর মত বা লিচুর চেয়েও মিষ্টি। ফলের শাঁস সাদা চকচকে। আঁশফলের বিজ গোলাকার চকচকে কালো এবং শাঁস বীজকে আবৃত করে রাখে। যা সহজে আলাদা করা যায়।

পাইকগাছায় আঁশফলের ফলন ভালো হয়েছে। বাজারে চাহিদা ও ভালো মুল্য থাকায় বাগান মালিকরা লাভবান হচ্ছে। তবে বাদুরের উপদ্রব থেকে আঁশফল রক্ষা করতে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছে। আঁশফল রক্ষার জন্য প্রায় প্রতিটি গাছ নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ আঁশফল বেশ কিছু উন্নত মানের জাত প্রবর্তনের মাধ্যমে বিস্তার লাভ করেছে। দেশে বিশেষ করে দক্ষিণাঞ্চলে এ গাছ প্রচুর দেখা যায়। এটি দক্ষিণ ও পূর্ব এশিয়ার উদ্ভিদ। যা ক্রাশ্লীয় অঞ্চলের বৃক্ষ।

 

আঁশফল গাছ মধ্যমাকারের চিরসবুজ বৃক্ষ। যা ৬ থেকে ১০ মিটার পর্যন্ত লম্বা হয়। বেলে মাটিতে এই গাছ ভালো জন্মে।
চলতি মৌসুমে উপজেলার গদাইপুর, রাড়ুলী, হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নে ছড়ানো ছিটানো আঁশফলের গাছ রয়েছে। বাজারে একশটি আঁশফল ৮০ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এলাকার এক একটি আঁশফল গাছ পাইকারী ৮শ টাকা থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

 

আঁশফল ব্যবসায়ী উপজেলার মঠবাটী গ্রামের আলাউদ্দীন জানান, আঁশফল পাঁকা শুরু হলে তাড়াতাড়ি না পাড়লে ঝরে পড়ে। তাছাড়া বাদুর একবার টের পেলে দল বেঁধে এক রাতেই সব ফল খেয়ে সাবাড় করে ফেলে। এ জন্য আঁশফল গাছে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে বাদুরের হাত থেকে রেহায় পেতে। আঁশফল প্রায় আগস্ট মাস পর্যন্ত পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, আঁশফল পুষ্টিকর ফল। এলাকায় আঁশফলের গুণগতমান খুব বেশি ভাল না হলেও হাইব্রিড জাতের আঁশ ফলের মান অনেকটা ভালো। ফল বেশ বড় ও চাহিদা রয়েছে প্রচুর। পরিত্যাক্ত জায়গায় আঁশফলের আবাদ করা যায় এবং কৃষকরা লাভবান হচ্ছে। এ জন্য এলাকার কৃষকদেরকে আঁশফল গাছের চারা লাগাতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

 

তালার ধুলন্ডা গ্রামে মূল্যবান গাছ কাটার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
তালার ধুলন্ডা গ্রামে মূল্যবান গাছ কাটার অভিযোগ

তালা প্রতিনিধি: ‎তালার ধুলন্ডা গ্রাম থেকে অবৈধ ভাবে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অর্ধলক্ষাধিক টাকা মূল্যের গাছটি জেঠুয়া বাজারে বিক্রিকালে সংবাদ পেয়ে গাছের মালিক তা আটক করেন। এঘটনায় গাছ মালিক আ.ব.ম. খুরশিদুর জামান থানায় অভিযোগ দায়ের করেছে।

 

উপজেলার ধুলন্ডা গ্রামের মৃত, জমির উদ্দীন আহম্মাদ’র ছেলে আ.ব.ম খুরশিদুর জামান জানান, তাদের বাড়িতে বসবাস করার মতো তেমন লোকজন না থাকায় প্রতিবেশি আছাদ শেখ বিভিন্ন সময়ে জমি দখল চেষ্টা, গাছপালা কেটে নেয়া, বাড়ি-ঘর থেকে জিনিসপত্র হাতিয়ে নেয়া সহ নানান উৎপাত করে আসছে। এবিষয়ে তাকে বারবার নিষেধ করলেও তিনি তা অমান্য করে গোপনে নানান উৎপাত করে। এরমধ্যে বাড়িতে কেউ না থাকার সুযোগে পিতা মৃত, জমির উদ্দীন আহম্মাদ’র রোপন করা অর্ধ লক্ষ টাকা মূল্যের একটি বড় মেহগনি গাছ আছাদ শেখ কেটে নেয়।

 

পরে ওই গাছটি জেঠুয়া বাজারে কাঠ ব্যবসায়ীর নিকট বিক্রিকালে জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগীতায় সেটি আটকানো হয়। এঘটনায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগে আছাদ শেখসহ নেহালপুর গ্রামের শবুজ মোড়ল, জুয়েল খাঁ এবং জেঠুযা বাজারের সিরাজুল ইসলাম সরদারের বিরুদ্ধে তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উক্ত আছাদ শেখ বিভিন্ন সময়ে গাছ কাটা ও জমি দখল চেষ্টাসহ মারপিট করে মানুষকে আহত করে বলে খুরশিদুর জামান জানান।

‎এবিষয়ে তালা থানার ওসি (তদশ্ল) মো. সাখাওয়াত হোসেন বলেন, গাছ কেটে নিয়ে যাবার বিষয়ে অভিযোগ পেয়েছি। গাছটি জেঠুয়া বাজারে জব্দ করা আছে। এবিষয়ে তদশ্ল চলছে এবং তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

শ্যামনগরের বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
শ্যামনগরের বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিন-রাত সমানতালে একাধিক বাল্কহেড ও নৌকায় করে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর নাব্যতা, তীরবর্তী এলাকা ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নদীতে বালু উত্তোলনের কাজ চলে। বালুভর্তি বাল্কহেড ও নৌযান বিভিন্ন স্থানে সরবরাহ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযান বা কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিনই নদী থেকে প্রকাশ্যে বালু তোলা হচ্ছে। রাতের বেলাতেও একইভাবে বাল্কহেড চলাচল করে। আমরা প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর ব্যবস্থা দেখতে পাইনি।”

আরেকজন স্থানীয় বলেন, “এভাবে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীর তীর ভাঙন বাড়বে, কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়বে। দ্রুত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা প্রয়োজন।”

পরিবেশ সচেতন মহলের মতে, অনুমতি ছাড়া নদী থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনর্চাজ ওহিদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নৌ পুলিশ প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনা করেন, তবে রাতের আধারে, আমাদের অজানতে হয়তো অবৈধ ভাবে বালু উঠছে কি না নৌ পুলিশের জানার বাহিরে। তিনি আরো বলেন, বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে মাঝে মধ্যে বালুর নৌকা জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে, ভ্রাম্যমাণ আদালত করে জেল জরিমানা করা হয়ে থাকে। তবে নৌ পুলিশ কে সঠিক তথ্য দিলে সাথে সাথে অভিযান করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

গাবুরা ইউনিয়নের সাইফুল ইসলাম বলেন, মাঝে মধ্যে দেখা যায়, নীলডুমুর বিজিবির অভিযানে বালু উত্তোলন করা বাল্কহেডসহ বালু খাদকদের আটক করা হয়।

তবে স্থানীয়রা দ্রুত তদশ্ল করে অবৈধ ভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।