মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণ, আহত ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ণ
এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণ, আহত ৪

সাভারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে চার জন আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দলের কর্মী মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬) ও মো. শাহাদাত হোসেন (৪০)। তারা সাভারের বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে আহত অপরজনের নাম জানা যায়নি। আহতদের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোমা বিস্ফোরণে আমাদের চার কর্মী আহত হয়েছেন। এর মধ্যে তিন জনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।’

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে আহত অবস্থায় চার জনকে আনা হয়। এর মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি তিন জনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে। রোগীরা বোমা বিস্ফোরণের কথা বলেছেন। তাদের এক্স-রেসহ বাকি পরীক্ষা করার পর বিস্তারিত জানা যাবে।’

এ ঘটনায় তাৎক্ষণিক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেন, ‌‘সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা আহত হননি।’

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে ‘জুলাই পদযাত্রা’। সোমবার বিকালে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। সেখানে অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাভারে আসেন। পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান প্রমুখ।

Ads small one

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবস: জ্ঞানের আলোয় সুস্থ ত্বক ও সৌন্দর্য

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবস: জ্ঞানের আলোয় সুস্থ ত্বক ও সৌন্দর্য

সাকিবুর রহমান বাবলা

মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ ত্বক। এটি শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয়; বরং জীবাণু, দূষণ, অতিবেগুনি রশ্মি ও প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে শরীরের প্রথম প্রতিরক্ষাব্যূহ। অথচ দীর্ঘদিন ধরে অনেক সমাজে ত্বকের স্বাস্থ্যকে চিকিৎসাবিষয়ক গুরুত্বের পরিবর্তে কেবল রূপচর্চার অংশ হিসেবে দেখা হয়েছে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং ত্বকের স্বাস্থ্য সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ৮ জুলাই পালিত হয় বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবস।

চর্মরোগ বিশেষজ্ঞদের দুটি আন্তর্জাতিক সংগঠন-ইন্টারন্যাশনাল লিগ অব ডার্মাটোলজিক্যাল সোসাইটিজ, বিশ্বের সবচেয়ে বড় বৈশ্বিক সংস্থা, যারা ১১৪টিরও বেশি দেশের চর্মরোগ বিশেষজ্ঞদের সংগঠনগুলোকে একত্রিত করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সরাসরি কাজ করে; অন্যদিকে ইন্টারন্যাশনাল সোসাইটি অব ডার্মাটোলজি, বিশ্বব্যাপী ত্বকের চিকিৎসা, গবেষণা ও প্রশিক্ষণ প্রসারে কাজ করে। এই সংগঠন দুটির যৌথ উদ্যোগে ২০১৩ সালে দিবসটির সূচনা হয়। তবে ২০১৭ সালে তারা নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে, যা বিশ্বব্যাপী ত্বকের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা-সমতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ আন্দোলনে পরিণত হয়।

ত্বকের স্বাস্থ্যসেবায় সম্ভাবনাময় নতুন উদ্ভাবনের উদাহরণ হিসেবে ইথিওপিয়ায় জন্ম নেওয়া এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিশোর বিজ্ঞানী হেমান বেকেলে মাত্র ১৫ বছর বয়সে এমন একটি বিশেষ সাবানের ধারণা উদ্ভাবন করেন, যা ভবিষ্যতে কিছু ধরনের ত্বকের ক্যানসারের চিকিৎসা ও প্রতিরোধে সহায়ক হতে পারে। এতে ইমিকুইমোড নামের অনুমোদিত ওষুধকে ন্যানোপার্টিকেলের মাধ্যমে ত্বকে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। উদ্ভাবনটি বর্তমানে গবেষণা ও পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং এখনো সাধারণ চিকিৎসার জন্য অনুমোদিত নয়। এই প্রকল্পের জন্য তিনি ২০২৩ সালে 3M Young Scientist Challenge-এ বিজয়ী হন এবং ২০২৪ সালে TIME ম্যাগাজিনের Kid of the Year নির্বাচিত হন।

দিবসটির মূল উদ্দেশ্য হলো চর্মরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণ এবং শ্বেতী, সোরিয়াসিসসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী চর্মরোগ নিয়ে প্রচলিত কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করা। এ দিবস মানুষকে স্মরণ করিয়ে দেয় যে ত্বকের স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়; এটি মৌলিক স্বাস্থ্য অধিকারেরই একটি অংশ।

‘উন্নত ত্বকের স্বাস্থ্যের জন্য উন্নত জ্ঞান’-এই প্রতিপাদ্যের মূল বার্তা হলো সঠিক জ্ঞানই সুস্থ ত্বকের ভিত্তি। নির্ভরযোগ্য তথ্য মানুষকে রোগের লক্ষণ দ্রুত শনাক্ত করতে, নিরাপদ পরিচর্যা গ্রহণ করতে এবং বৈজ্ঞানিক চিকিৎসার প্রতি আস্থা তৈরি করতে সহায়তা করে। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান চর্চা ও বিনিময় চিকিৎসাব্যবস্থাকে আরও কার্যকর করে তোলে।

ত্বকের স্বাস্থ্য ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অতিরিক্ত তাপ, আর্দ্রতা, শুষ্কতা, বায়ুদূষণ ও সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, যা জলবায়ু পরিবর্তনের কারণে আরও তীব্র হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা ও অতিরিক্ত আর্দ্রতার কারণে বিভিন্ন চর্মরোগের ঝুঁকি বাড়ে। তাই স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ত্বকের যতœ নেওয়া, পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য গ্রহণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সূর্যরশ্মি থেকে সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বজুড়ে এই দিবস উপলক্ষে বিনামূল্যে ত্বক পরীক্ষা, স্ক্রিনিং ক্যাম্প, সেমিনার, র‌্যালি ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা পরিচালিত হয়। কারাগার, পিছিয়েপড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী এবং স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়াও এর গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে #WSHD প্রচারণা ত্বকের রোগ সম্পর্কে সচেতনতা ও সহমর্মিতার একটি বৈশ্বিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করছে।

আন্তর্জাতিক ত্বক স্বাস্থ্য দিবস আমাদের শেখায় যে সুস্থ ত্বক মানে শুধু সৌন্দর্য নয়, বরং সুস্থ জীবন। তাই কুসংস্কার নয়, প্রয়োজন জ্ঞান; অবহেলা নয়, প্রয়োজন সচেতনতা। ত্বকের প্রতি যতœশীল হওয়া মানে নিজের সামগ্রিক স্বাস্থ্য ও জীবনমানের প্রতিই দায়িত্বশীল হওয়া। জ্ঞানের আলোয় গড়ে উঠুক ত্বক-সচেতন, সুস্থ ও মানবিক বিশ্ব।

শ্যামনগরে বিএনপি’র গাড়ি বহরে হামলার অভিযোগে মামলায় আ. লীগের ১০ নেতা কর্মী কারাগারে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
শ্যামনগরে বিএনপি’র গাড়ি বহরে হামলার অভিযোগে মামলায় আ. লীগের ১০ নেতা কর্মী কারাগারে

পত্রদূত রিপোর্ট: ২০২০ সালে সাতক্ষীরার শ্যামনগরে প্রাকৃতিক দুর্যোগ আম্ফানে ক্ষতিগ্রস্তদের দেখাশোনা, খোঁজখবর নেওয়া ও ত্রাণ দিতে যাওয়ার সময় বিএনপি নেতা কর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগে সম্প্রতি দায়েরকৃত মামলায় দ্ইুজন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১০জন নেতা কর্মীর জামিন আবেদন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ সাঈদুর রহমান উভয়পক্ষের শুনানী শেষে এ আদেশ দেন।

জামিন না’মঞ্জুর হওয়া আসামীরা হলেন, শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে ও নূরনগর ইউপি চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ, তার ভাই হাবিবুর রহমান হবি, একই উপজেলার বংশীপুর গ্রামের মহসিন গাজীর ছেলে জাহিদ হোসেন, সোলায়মান গাজীর ছেলে রায়হান কবীর, আজাদ গাজীর ছেলে সোলায়মান গাজী, সুরমান গাজীর ছেলে শহীদুল গাজী ,তার ভাই শফিউল্লাহ, বংশীপুর গ্রামের আজাদ গাজীর ছেলে ও ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী, তার ভাই আব্দুল কাদের ও কাশেম গাজীর ছেলে মোজাম গাজী।

গত ১৯ মার্চ শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে আজিজুল ইসলামের দায়েরকৃত মামলা থেকে জানা যায়, ২০২০ সালে প্রাকৃতিক দুর্যোগ আম্ফানে শ্যামনগর থানা এলাকার জনসাধারণের ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়। উক্ত ক্ষতিগ্রস্তদের দেখাশুনা, খোঁজখবর নেওয়া ও ত্রাণ দেওয়ার জন্য ২০২০ সালের ২১ জুন সকাল ১০টার দিকে বিএনপির নেতা কর্মীরা প্রাইভেট কার, মোটর সাইকেল ও মাইক্রোবাসযোগে শ্যামনগর থেকে কাশিমাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়িবহরটি কাশিমাড়ি ইউনিয়নের কাতখালি ব্রীজের উপর পৌঁছালে থানা আওয়ামী লীগের সভাপতি জিএম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ, ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী, অ্যাড. জহুরুল হায়দারসহ বেশ কিছু লোকজন লোহার রড, দা, লাঠি ও ককটেল নিয়ে হামলা চালায়। হামলায় বাদি, বিএনপি নেতা বাধঘাটার শেখ শাহারিয়ার মাসুদ, যাদবপুরের রাসেল, ইসমাইলপুরের মোক্তার হোসেন, শ্রীফলকাটির আনিসুর রহমানসহ বেশ কয়েকজন আহত হয়। ৫ লাখ টাকার ত্রাণ সামগ্রী ও ঔষধ নষ্ট করা হয়। এশটি প্রাইভেট কার, ১০ টি মটর সাইকেল ও একটি মাইক্রোবাস ভাংচুর করে ২০ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়। এ ঘটনায় জিএম জগলুল হায়দারসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা (জিআর-১৫/২৬ শ্যামঃ) দায়ের করা হয়।

এজাহারে উল্লেখিত বখতিয়ার আহম্মেদ, তার ভাই হাবিবুর রহমান হবি, জাহিদ হোসেন, রায়হান কবীর, সোলায়মান গাজী, শহীদুল গাজী ,তার ভাই শফিউল্লাহ, ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড, শোকর আলী, তার ভাই আব্দুল কাদের ও মোজাম গাজী ক্রিমিনাল মিস কেস ২২৩৫৭/২৬ ও ২২৩৫৯/২৬ মূলে মহামান্য হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন।

 

বিচারপতিদ্বয় যথাক্রমে কেএম জাহিদ সরোয়ার ও শেখ আবু তাহের গত ১১ মে তাদের আট সপ্তাহের জন্য অন্তবর্তীকালিন জামিন দিয়ে নির্ধারিত তারিখের মধ্যে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করার নির্দেশনা দেন। সে অনুযায়ি তারা সোমবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ সাঈদুর রহমানের আদালতে প্রবীন আইনজীবী অ্যাড. আবু বক্কর ছিদ্দিক এর মাধ্যমে হাজির হন। বিচারক আসামীপক্ষের জামিন আবেদন ও রাষ্ট্রপক্ষের আপত্তি শোনার একপর্যায়ে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনুদ্দিন ১০জন আওয়ামী লীগ নেতা কর্মীর জামিন না’মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

বেনাপোল ইনসপেকসন অব হেল্পওয়ে হোম শীর্ষক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
বেনাপোল ইনসপেকসন অব হেল্পওয়ে হোম শীর্ষক কর্মশালা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: মানব পাচার প্রতিরোধ পুনঃবাসনসহ জনসচেতনতা বৃদ্ধিতে মঙ্গলবার দুপুরে বেনাপোল একটি হোটেলে ইনসপেকসন অব হেল্পওয়ে হোম শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয়েছে।

সভায় শেল্টার হোমসহ পাচার প্রতিরোধের উপর বিভিন্ন ধরনের আলোচনা করা হয়। বিশেষ করে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সভায় আরো উল্লেখ করা হয়, শেল্টার হোমে পৃথকভবে নারী শিশু পুরুষদের নিরাপত্তা খাদ্য চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়। আইনি সহায়তা দেওয়া হয় পাচারের শিকার নাগরিকদের। প্রশিক্ষণ পরামর্শ বা আর্থিক সহায়তার কথা উল্লেখ করেন মানবধিকার কর্মার্তারা।

কর্মশালায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। ইউনাইটেড নেশনের ঢাকা কো অডিনেটর তাসনিম বিনতে করিম, রাইট যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, সাংবাদিক মহাসিন মিলন ও বকুল মাহবুব ছাড়াও বিজিবি পুলিশ ও পৌর প্রশাসনের কর্মকর্তারাসহ গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।