বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে তিয়াত্তর লক্ষাধিক টাকার মালামালসহ ২ জন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে তিয়াত্তর লক্ষাধিক টাকার মালামালসহ ২ জন আটক

পত্রদূত রিপোর্ট: গত ১৪ ও ১৫ জুলাই সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা, ঘোনা ও হিজলদী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন বংলাদেশী আসামীসহ বাংলাদেশী ট্রাক ও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ঔষধ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার চৌরঙ্গীর মোড় হতে ২ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। ঘোনা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার দাঁতভাঙ্গা মোড় হতে ২ লাখ ২৯ হাজার ৮০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। হিজলদী বিওপি আভিযানে কলারোয়া থানার বড়ালী হতে ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে সাতক্ষীরা সদর থানার মুফতিবাড়ী মোড় হতে ১ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে।

এছাড়াও, গত ১৪ জুলাই সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যগণ বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করে ২ জন আসামী এবং ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লেসহ ১টি বাংলাদেশী ট্রাক আটক করে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রত্যাগমনকারী খালী ট্রাকে ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লে বহন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর গত ১৪ জুলাই ৬.১৫ টায় বিজিবি গাড়ী চেকিং পয়েন্টে অবস্থান গ্রহণ করে। এ সময়ে ১টি খালী ট্রাক রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাংগা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রত্যাগমনকালে চেকপোস্ট এলাকায় অবস্থানরত টহল সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশীকালে ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ১৫৬ পিস ডিসপ্লে জব্দ করে।

 

এ সময়ে আভিযানিকদল অবৈধভাবে ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে চোরাচালানের দায়ে ট্রাকের চালক যশোরের নওয়াপাড়ার মৃত আব্দুল হকের ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (৪৭), এবং সহকারী চালক সাতক্ষীরা সদরের হাড়দ্দহা গ্রামের জিয়াদ আলীর ছেলে মোঃ শামীম হোসেন (২৪), (যশোর-ট-১১-২৪৭০) ট্রাকসহ আটক করে। আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লে ১৫৬ পিস এর মূল্য ৪ লাখ ৬৮ হাজার টাকা। আটক পন্যের সর্বমোট সিজার মূল্য ৬৪ লাখ ৬৮ হাজার টাকা এবং দুদিনে আটক মালামালের মূল্য ৭৩ লাখ ৫০ হাজার ৩০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী মাদক/চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

 

Ads small one

২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

অবশেষে দ্বিতীয়ার্ধে গোলের দেখা মিলেছে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ৫৫ মিনিটে গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড। গোলটি করেন অ্যান্থনি গর্ডন। তবে ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। গোলটিতে অ্যাসিস্ট করেছেন মেসি। তার পর ৯০+২ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে স্কোর ২-১ করেছে আর্জেন্টিনা।

দলীয় আক্রমণের মাধ্যমে যার সূচনা করেন হ্যারি কেইন। মাঝমাঠে নেমে মরগান রজার্সকে বল বাড়ানোর চেষ্টা করলেও দুর্দান্ত অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্সে তা প্রতিহত করেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে বিপদ কাটাতে পারেনি আর্জেন্টিনা। ফিরতি বল কুড়িয়ে নিয়ে ডেকলান রাইস সেটি বাড়ান রজার্সের কাছে। ইংলিশ উইঙ্গারের নিখুঁত ক্রসে বক্সে দারুণভাবে জায়গা করে নেন অ্যান্থনি গর্ডন। এরপর এক ছোঁয়ায় এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা একাধিক সুযোগ তৈরি করলেও গোল করেছে ইংল্যান্ডই।

প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। ৪৭ মিনিটে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের লম্বা ক্লিয়ারেন্স থেকে দুর্দান্তভাবে বল নামিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। সেখান থেকে বল পেয়ে ডিজেড স্পেন্সকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন হুলিয়ান আলভারেজ।

তার জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে বিপদ তখনও কাটেনি। ফিরতি বল আবারও পেয়ে যান আলভারেজ। কিন্তু তার দ্বিতীয় প্রচেষ্টা ইংল্যান্ডের এক ডিফেন্ডারের গায়ে লেগে কর্নারের বিনিময়ে রক্ষা পায় থ্রি লায়ন্স।

ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা, চলছে অতিরিক্ত সময়ের খেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা, চলছে অতিরিক্ত সময়ের খেলা

সমতা ফেরানোর পর এগিয়ে যেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না আর্জেন্টিনাকে। প্রথমে ম্যাক আলিস্টারের প্রচেষ্টা ফিরে আসে পোস্টে লেগে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ।

আর্জেন্টিনাকে সমতায় ফেরালেন এনজো ফার্নান্দেজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৫৩ পূর্বাহ্ণ
আর্জেন্টিনাকে সমতায় ফেরালেন এনজো ফার্নান্দেজ

সমতায় আর্জেন্টিনা

আর্জেন্টিনা ১ : ১ ইংল্যান্ড

পিছিয়ে পড়ার পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে ঠিকই সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন তিনি।