শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বটবাহিনী আছে: তাহেরী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বটবাহিনী আছে: তাহেরী

ন্যাশনাল ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এই নিয়ে সমালোচনা করেছেন আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী। তিনি বলেন, এমপি গাজী নজরুল ইসলাম নিয়ে সাতক্ষীরায় কী চলতাছে। সাতক্ষীরার মেয়ের বয়স ১৪, মেয়ের বাপের বয়স ৩৬ আর উনার বয়স হইলো ৭৪ না কত? কী হিসাব-নিকাশ। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা। ভিডিও ভাইরাল হওয়ার পর একটি ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।
তাহেরী বলেন, এসব ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন।
এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মোনাফেকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। এদের বটবাহিনী আছে, হারামকে হালাল বলতে তারা বটবাহিনী লাগাই দেয়। এই লোকটা দেখলাম নির্বাচনের সময় সাদা পর্দা লাগাইছে। একপাশে মেয়েরা আর একপাশে উনি। দাঁড়ায়ে দাঁড়ায়ে পর্দার কাছে যায় আর বলে-আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন।

Ads small one

কপোতাক্ষ-বেতনা খনন হলেও জলজট: চরম দুর্ভোগে আশাশুনিবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
কপোতাক্ষ-বেতনা খনন হলেও জলজট: চরম দুর্ভোগে আশাশুনিবাসী

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার মরিচ্চাপ ও বেতনা নদী খনন করা হলেও তার সুফল পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় সপ্তাহকালের বৃষ্টিতে খাল-বিল, বসতবাড়ি, আমন বীজতলা ও মৎস্য ঘের তলিয়ে গেছে।

উপজেলার ১১টি ইউনিয়নের বেশিরভাগ গ্রামেই এখন হাঁটু পানি। ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত হওয়া এবং যত্রতত্র বাঁধ, ঘরবাড়ি ও অবকাঠামো গড়ে তোলায় বৃষ্টির পানি সরতে পারছে না। ফলে আমন চাষের বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা।

স্থানীয়দের অভিযোগ, নদী দুটিতে জোয়ার-ভাটা সচল হলেও অভ্যন্তরীণ পয়ঃনিষ্কাশন বা পানি নামার খালগুলো অবরুদ্ধ থাকায় নদী খননের প্রকৃত সুফল তারা পাচ্ছেন না। ফলে বহু পরিবার এখন পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছে।

আশাশুনিতে চোরাই মোটরবাইকসহ গ্রেপ্তার ১, গাঁজাসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
আশাশুনিতে চোরাই মোটরবাইকসহ গ্রেপ্তার ১, গাঁজাসহ আটক ১

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পৃথক অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ এক চোর ও ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১২ জুলাই খালিয়া এলাকার একটি মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা (নং-২৬, তারিখ: ২৩/০৭/২৬) দায়েরের পর আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই নীতিশ বিশ্বাস দেবহাটা থানার পারুলিয়া বাজারে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেন।
অপরদিকে, এএসআই তারিক উর রহমান দরগাহপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ শেখ জীবন ওরফে তবিবুর রহমানকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-২৭/১৪৪, তারিখ: ২৪-০৭-২৬) করা হয়েছে।

শ্যামনগরে ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
শ্যামনগরে ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শ্যামনগর উপজেলার হরিতলা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা বের করা হয়।
রথটি উপজেলার চৌরাস্তা থেকে গোডাউন মোড় হয়ে গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় হাজার হাজার ভক্ত-অনুরাগী ও সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা-অর্চনা, গীতাপাঠ, কীর্তন, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা।
শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন)-এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারী জানান, প্রতি বছরের ন্যায় এবারও বৈচিত্র্যময় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত রূপ নেয়। অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।