যুব জামায়াত নেতা আল মামুনের জানাজা সম্পন্ন
সংবাদদাতা: সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকার যুব জামায়াত নেতা আল মামুনের জানাজা মঙ্গলবার বাদ আসর কামালনগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
জানাজার পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, মরহুমের বাবা রবিউল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে আল মামুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে কামালনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা ও দাফনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।





