মালয়েশিয়া যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন
আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়ায় এবং কমিটিতে আশাশুনির সন্তান স্থান পাওয়ায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।
যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বাসিন্দা ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুল আলম কাজলকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তাঁর এই অর্জনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন।









