বিদ্রোহী-বাক
মো. আব্দুল বারী
আমি বিদ্রোহী বাকবাণ
আমি মহাপ্রলয় সমান
আমি ভেঙ্গে করি সব চুরমার;
আমি গোলক ভেদী
আমি মর্মভেদী
আমি অদম্য বীর বিশ্ববিধাতার।
আমি ভূলোক
আমি দ্যুলোক
আমি দলিতমথিত করি বিশ্বভূবণ;
আমি নটরাজ
আমি ধর্মরাজ
আমি মহাপ্রলয়ের মহা উত্থান পতন।
আমি চির বিস্ময়
আমি চির অক্ষয়
আমি অকুতোভয় রুদ্র ভগবান;
আমি দুরন্ত দুর্বার
আমি নবসৃষ্টির রূপকার
আমি ইসরাফিলের ধ্বংস-বিষাণ।
আমি দুঃখীর বিষজ্বালা
আমি সৃষ্টির লীলাখেলা
আমি চির গৃহহারার চির আহাজারি;
আমি সতী নারীর ক্রন্দন
আমি চিতার অগ্নিদাহন
আমি রক্ত খুনের ত্রাস-সৃষ্টিকারী।
আমি প্রচ- হুঙ্কার
আমি কষ্ট ক্ষুব্ধ হিয়ার
আমি চির লাঞ্ছিত বুকের হাহাকার;
আমি বঞ্চিত মানবতা
আমি অভিমানীর কাতরতা
আমি চকিত নজর গোপন-প্রিয়ার।
আমি হুতাশীর নিশ্বাস
আমি প্রচ- হা-হুতাশ
আমি মন উদাসীর বিষ-মর্মজ্বালা;
আমি পথিকের পরম চাওয়া
আমি সুরহীনে গান গাওয়া
আমি কিশোরীর উচ্ছ্বাস খোলামেলা।
আমি বসুধার শূন্য বুক
আমি প্রেম পেতে উন্মুখ
আমি মানব দানব দেবতার পতন;
আমি চির অক্ষয়
আমি চির দুর্জয়
আমি চিনেছি সবাইকে মনের মতন।









