পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সচেতনতামূলক র্যালি শেষে আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এডভোকেট জিএম আককাছ আলি।
সেরেস্তাদার ইকরামুল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আইনজীবী মোজাফফর হাসান, প্রধীশ হালদার, শফিকুল ইসলাম কচি, এফএমএ রাজ্জাক, বেলাল উদ্দিন, রেহেনা পারভীন, রাশনা শারমিন আঁখি, রোভার গার্ল বৃষ্টি সাধু প্রমুখ। দিবসটি পালনে সার্বিক সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস সংস্থা।






