বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

চার মাসের মধ্যে খুলনা চেম্বারের নির্বাচন, দুই কর্মকর্তাকে অব্যাহতির নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
চার মাসের মধ্যে খুলনা চেম্বারের নির্বাচন, দুই কর্মকর্তাকে অব্যাহতির নির্দেশ

পত্রদূত ডেস্ক: খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে তাকে চার মাসের মধ্যে নির্বাচন সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চেম্বারের বিতর্কিত দুই কর্মকর্তাকেও অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বুধবার পৃথক দুই অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রথম আদেশে বলা হয়েছে, খুলনা চেম্বারের প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর দায়িত্ব ২৯ এপ্রিল শেষ হয়েছে। তবে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্য চলমান রাখার লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলমকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি চার মাসের মধ্যে আবশ্যিকভাবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এছাড়া বাকি অফিস আদেশে বলা হয়েছে, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চুক্তিভিত্তিক সচিব নূর রুখসানা বানু এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (এস্টেট) বিশ্বরূপ সরকারের বিষয়ে নিয়োগ বিধি ও নিয়োগপত্রের শর্তাবলী অনুসারে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত চেম্বারের যাবতীয় কার্যক্রম হতে সাময়িক অব্যাহতি প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

Ads small one

জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মিলন বিশ্বাস: সাতক্ষীরার সদর উপজেলার আখড়াখোলা এলাকায় অবস্থিত বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজহারুজ্জামান (মুকুল)-এর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় বিদ্যালয় সংলগ্ন বল্লী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাবেক সেনা সদস্য মো. মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলাম, আব্দুল গনি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ কে এম আজহারুজ্জামান (মুকুল) জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তারা আরও অভিযোগ করেন, তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন, যা বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন। তাদের অভিযোগ অনুযায়ী, গত ২২ জুন শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ রাখার ঘটনা, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ এবং ক্লাস চলাকালীন বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের কারণে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এছাড়া মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে তার বিরুদ্ধে জালিয়াতি, অবৈধ নিয়োগ, মব সৃষ্টি করে দায়িত্ব দখল, বিভিন্ন ফৌজদারি মামলার আসামি হওয়া, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক-কর্মচারীদের হেনস্তা, প্রাণনাশের হুমকি প্রদান এবং শিক্ষার্থী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উল্লেখ করা হয়।

বক্তারা আরও দাবি করেন, এসব কর্মকান্ডের কারণে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরে আসে।

 

সাতক্ষীরায় পিআইবি’র উদ্যোগে সাংবাদিকদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় পিআইবি’র উদ্যোগে সাংবাদিকদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ

আরিফ মাহমুদ: সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশন সম্পন্ন হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে বুধবার (২৪ জুন ২০২৬) শহরের ম্যানগ্রোভ সভা কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশনে প্রশিক্ষক ছিলেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।

পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনের সেশনে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় স্থানীয় রিপোর্ট তৈরি, এআই যোগাযোগ কৌশল, গুজব ও অপতথ্য নির্মুল কৌশল ও ইন্টারভিউ ফ্রেমিং, রাজনৈতিক রিপোর্টে ফ্যাক্ট চেক ও স্যোশাল মিডিয়া রিপোর্টিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জ্বদ করা হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারী সাকিবুর হক তামিম (৩৬) খুলনা খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী সাকিবুল হক তামিমকে গ্রেপ্তার করে। এসময় তার ব্যাগে থাকা ১৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে  ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদি হয়ে গ্রেপ্তার মাদক কারবারি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত্ া(ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার কৃত আসামী বুধবার ভোর রাতের দিকে মাদক বিক্রির জন্য আট্টাকী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।