শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

আশাশুনির হাজরাখালীতে বেড়িবাঁধ রক্ষার দাবীতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
আশাশুনির হাজরাখালীতে বেড়িবাঁধ রক্ষার দাবীতে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ রক্ষার দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। শুক্রবার (১ মে) বিকেলে হাজরাখালী পাউবো বাঁধের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

r
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, আলতাফ হোসেন, দিলীপ কুমার মন্ডল, মুফতি হুজাইফা আহম্মদ, মুস্তাফিজুর রহমান, রেজাউল সরদার, জুলফিকার আলী পাড়, তসেল গাজী, মিলন গাজী, মিজানুর সানা প্রমুখ।

 

বক্তারা বলেন, হাজরাখালীতে জাইকার অর্থায়নে ২০২২ সালে মেসার্স আমান ট্রেডার্স বাঁধ সংস্কারের কাজ শুরু করে। তবে দীর্ঘ সময় পার হলেও কাজের বড় একটি অংশ এখনো পড়ে রয়েছে। বর্তমানে হাজরাখালীর তিনটি স্থানে ফাটল দেখা দিয়েছে এবং বাঁধের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়েগেছে।

 

ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বক্তাগণ আরও বলেন, হাজরাখালী গ্রামের হামিদ গাজী, সিরাজুল গাজী, আবু হোসেন সরদারসহ শতাধিক পরিবার বাঁধ ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতি বছর বাঁধ ভেঙে মৎস্য ঘের ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীবৃন্দ ইতিপূর্বে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

 

বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই অসমাপ্ত কাজ শেষ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এলাকাবাসী টেকসই বাঁধ নির্মাণের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

Ads small one

সাতক্ষীরায় উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে মহান মে দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে মহান মে দিবস পালিত

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে, বুধবার বিকেল ৫টায় শহরের কাছারীপাড়াস্থ সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পীচক্র’ চত্বরে এই সভার আয়োজন করা হয়।

উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে।

আলোচনা সভায় শ্রমিক শ্রেণির অধিকার এবং মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উদীচী সাতক্ষীরার সহ-সভাপতি ও বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কমরেড আবুল হোসেন এবং নির্বাহী সদস্য মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস।

বক্তারা বলেন, মে দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রেরণা। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকের ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক মনিরুজ্জামান মুন্না, শেখ আব্দুল ওয়াহেদসহ উদীচীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে শ্রমজীবী মানুষের অধিকারের প্রতি সংহতি প্রকাশ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‌্যালি ও পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‌্যালি ও পথসভা

আশাশুনি প্রতিনিধি: মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা করেছে। শুক্রবার (১ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন, উপজেলা নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, আবু জাহিদ সোহাগ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুছ, উপজেলা শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইজিবাইক মালিক সমিতি, মোটর সাইকেল চালক সমিতি, ভ্যান চালক সমিতিসহ রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়।

 

পথসভায় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু আলোচনা রাখেন।

 

 

 

 

 

 

 

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে দিবসের শুরুতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে র‌্যালিটি শুরু করা হয়।

“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” স্লোগানকে সামনে রেখে ব্যানার, ফেস্টুন সহকারে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক।

 

সভায় উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন, সাবেক মেম্বার খোরশেদ আলম, মাসুম বিল্লাহ খানসহ আশাশুনি ভ্যান চালক সমবায় সমিতি, রিক্সা ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, নৌকা মাঝি শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন, মৎস্যজীবী ট্রেড ইউনিয়ন ও দর্জি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।