পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। ১২ মে মঙ্গলবার সকালে “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎÑজীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ (ময়না)। উপস্থিত ছিলেন, ডা. সুজন কুমার সরকার, স্বাস্থ্য সহকারী বেবী সরদার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, মৌসুমী ফৌজদার, আরতি সরদার, প্রজ্ঞা মৈত্র, মনিরা খাতুনসহ নার্সরা উপস্থিত ছিলেন।









