শ্যামনগরে নারী উন্নয়ন সংস্থার প্রকল্প অবহিতকরণ সভা
সংবাদদাতা: শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শাফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাছুদুল আলম ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির।
সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক সেলিনা আক্তার। অনুষ্ঠানে গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের বিন্দু নারী উন্নয়ন সংস্থার নারী সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীদের উন্নয়নে এ ধরনের প্রকল্পের প্রয়োজনীয়তা ও সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন।











