পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার দ্বীপবেষ্টিত দেলুটি ইউনিয়নের ৪৯ নং তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান পদ্ধতির উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় এ বিদ্যালয়কে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচন করা হয়।
জাতীয় শিক্ষা পদক-২০২৬ এর বাছাই কমিটি নানা ক্যাটাগরিতে যাচাই-বাছাই সম্পন্ন করে তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচন করেছেন। জেলার শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় উপজেলার ২১মে বৃহস্পতিবার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম ও তার সহকর্মীদের অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
এদিকে জেলা শ্রেষ্ট সপ্রাবি নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম ও তার সহকর্মীদের পক্ষ থেকে শিক্ষা পদক বাছাই কমিটি, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রধান শিক্ষক সমিতি ও সহকারি শিক্ষক সমিতিসহ দেলুটি বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।






