পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পাইকগাছা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার দিপায়ন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনাার অতিরিক্ত পরিচালক মোঃ মুনজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, খুলনা সোনালী ব্যাংক ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ এরশাদুল হোসেন, বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম-পরিচালক মোঃ মিজানুর রহমান। মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক মিজানুর রহমান মিজান, আজিজুল ইসলাম প্রমুখ। কর্মশলায় পাইকগাছা উপজেলার সকল ব্যাংক শাখার ম্যানেজার, সাংবাদিক, ব্যবসয়ী ও সুধিজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জালনোট চক্র দমনে অভিযান অব্যাহত থাকলেও জনগণের সচেতনতা ছাড়া এ অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই টাকা লেনদেনের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আসল নোট শনাক্ত করতে নোটের নিরাপত্তা সুতা, জলছাপ, রঙ পরিবর্তনশীল কালি ও উঁচু ছাপ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ওয়ার্কশপে জালনোট শনাক্তকরণ, প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জালনোট প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।












