খুলনা বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তজার ইন্তেকাল
অনলাইন ডেস্ক: খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শাহরুজ্জামান মোর্ত্তজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শনিবার (৩০ মে) ফজরের পরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে নানান রোগে অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর খুলনা শহীদ হাদিস পার্কে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. পারভেজ এর পিতা বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং অর্থ ও হিসাব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।












