শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

তালায় ২৮ বছর পর একই ফ্রেমে এসএসসি ‘৯৮ ব্যাচের বন্ধুরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
তালায় ২৮ বছর পর একই ফ্রেমে এসএসসি ‘৯৮ ব্যাচের বন্ধুরা

তালা প্রতিনিধি: দীর্ঘ ২৮ বছরের বিচ্ছেদের পর আজ শনিবার সকাল ১০টায় জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরার এসএসসি ‘৯৮ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা তাদের পুরনো বিদ্যাপীঠের একই ছাদের নিচে মিলিত হলেন এক আবেগময় পুনর্মিলনী অনুষ্ঠানে।

আয়োজক কমিটির উপদেষ্টা মোঃ সাইদুর রহমান ও কাজী মাহফুজুর রহমানের পরিচালনায় একটি পরিচিতি পর্বের আয়োজন করা হয়, যেখানে সকল বন্ধু-বান্ধবী নিজেদের বর্তমান জীবন ও পরিবারের খবর তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ মুহূর্ত হয়ে ওঠে প্রয়াত বন্ধুদের স্মরণ পর্বটি। খন্দকার বনানী প্রস্তাব উত্থাপন করেন প্রয়াত বন্ধু ইকবাল হোসেন ও তার বোন এবং সম্প্রতি মৃত্যুবরণকারী ইঞ্জিনিয়ার কাজী মইনুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রয়াতদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য মোঃ হাকিম হোসেন, বিশ্বজিত, মামুন হোসেন ও রবিউল ইসলামকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

পুলিশ কর্মকর্তা এসআই লিটন হোসেন ফোনে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন এবং বন্ধুদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। সাংস্কৃতিক পর্বে মোহাম্মদ জুলফিকার আলী সংগীত পরিবেশন করেন এবং মোঃ সাইদুর রহমান কবিতা আবৃত্তি করেন।

আগামী বছর সকল বন্ধুদের পরিবারসহ সাতক্ষীরার আমবাগানে একই দিনে পুনর্মিলনী আয়োজনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী মাহফুজুর রহমান (বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ সাইদুর রহমান (জনতা ব্যাংক), মোঃ সাইদুর রহমান মোড়ল, ফাল্গুনী খন্দকার (শিক্ষিকা), বনানী খন্দকার, সেলিনা সুলতানা (শিক্ষিকা), সৈয়দ তানজিলা ইয়াসমিন পুতুল (শিক্ষিকা), তহমিনা গাজী, সবিতা রানী সরকার, ষষ্ঠী বালা সরকার, সারথি সরকার, মোহাম্মদ মামুন হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ সাইদুর রহমান, চন্দন কুমার সাহা, শেখ তৈবুর রহমান টুটুল, শরিফুল ইসলাম নিখারি, মো: হাকিম নিকারী, মো: আসাদুজ্জামান আসাদ নিকারি, মো: শামসুর রহমান, মো: আশরাফুল ইসলাম, মোঃ রহমত আলী, বিশ্বনাথ সরকার, শংকর কুমার নাথ সরকার, মোহাম্মদ জুলফিকার আলী, মো: সাইদুর রহমান লালটু, এসআই মোঃ লিটন গাজী এবং সৈয়দ সোহেল রানা।

অল এয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সকলকে কফি মগ ও কলম উপহার দেওয়া হয় এবং টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়। মধ্যাহ্নভোজ ও ফটো সেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কাজী মাহফুজুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

Ads small one

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আকস্মিক এ মিছিলটি অনুষ্ঠিত হতে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা “শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, আওয়ামী লীগৈর নিষেধাজ্ঞা মানি না মানবো না, ছাত্রলীগের নিষেধাজ্ঞা মানি না মানবো না” সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের স্থানটি সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
স্থানীয় বিভিন্ন নিউজ পোটাল ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, “শিশু হত্যা, খুন, ধর্ষণ, তেল-গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও শিক্ষার অধিকার হরণের দায়ে সরকারের পদত্যাগ করতে হবে” স্লোগান লেখা ব্যানার হাতে মছিলটি সড়কের কিছু অংশ অতিক্রম করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। মিছিলটি শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বলে এসব নিউজ পোটালের খবরে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স কক্ষে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
“মেধা-বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে” এডুকেশনাল এক্সিলেন্স সাপোের্ট স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের এমপি, মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নূরুল আফসার মুর্তাজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম মুকুল। অন্যদের মধ্যে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরর প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, কোষাধ্যক্ষ এসএম মোস্তাফিজুর রহমান, শিক্ষক মুস্তাহিদুর রহমানসহ উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ১২টি বিদ্যালয়ের “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপনকৃত মেলার স্টল ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। মেলায় প্রথম স্থান অধিকার করে, সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে, গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবির

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবির

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মো. শাহিনুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শহীদুল ইসলাম মুকুল।
এছাড়াও বিভিন্ন সেশনে বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন,জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা উসমান গনি, সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আলী আহসান আল মুজাহিদ প্রমুখ।