বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরীব শহরের কামালনগর লেক ভিউতে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাতি মো. নূরুল হকের সভাপতিত্বে মধুবাগ আবাসিক এলাকার ড্রেন পরিষ্কার ও নতুন ড্রেন নির্মাণ এবং আসন্ন বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, সাবেক পৌর কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা শেখ শফিক উদ-দৌলা সাগর, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল জলিল, আনিসুর রহমান, আব্দুস সামাদ, মিজানুর রহমান, লায়লা আফরোজ, রফিকুল ইসলাম, মারুফ হোসেন। মাসিক সভায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উপদেষ্টা সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর জনসার্থে সাতক্ষীরা বাস টার্মিনালের দক্ষিপাশের ছয় ফুটের রাস্তাটি নিজ উদ্যোগে ঢালাই করে দেওয়ার প্রতিশ্রতি ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. আবু তালেব। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

আইনজীবী নিজাম উদ্দিন শান্তর হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
আইনজীবী নিজাম উদ্দিন শান্তর হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

সংবাদদাতা: বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত’র হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

সমাবেশে উপস্থিত ছিলেন সর্ব অ্যাডভোকেট এবিএম সেলিম, ই. জে. সাহরিয়ার হাসিব, জি. এম. ফিরোজ আহমেদ, সিরাজুল ইসলাম, সরদার সাইফ, আলতাফ হোসেন, ইমরান হোসেন শাওন, শিহাব মাসুদ সাচ্চু, রেজওয়ান আলী, আকরাম আলী, মিজানুর রহমান বাপ্পি, সাইফুল ইসলাম সোহেল, শাহানা ইমরুজ, আয়ুব আলী, ইয়াছিন হাবিব, জামাল উদ্দীন, খোরশেদ আলম ডালিম, শাহাজান জাহাঙ্গীর, এবাদুল হক, নজরুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আব্দুস সামাদ, শাহাদাত হোসেন, সোহরাব হোসেন বাবলু, আলামিন আলম, শেখ হেলালুজ্জামান হেলাল, মাকফুর রহমান, বখতিয়ার, সাইফুল্লাহ, তারিক ইকবাল অপুসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী।

সমাবেশে বক্তারা নির্মম এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন আইনজীবীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা হত্যাকান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে জড়িত সকল হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাতে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে বাগেরহাট জেলা শহরের হাঁড়িখালীর তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। এ ঘটনায় আইনজীবী মহলে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছায় কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছায় কর্মসূচি

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন পাইকগাছায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

২ আগস্ট রবিবার সকাল ১০টায় পাইকগাছার রাড়–লীতে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাসভবনে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

সুবিধাজনক সময় ভূবন মোহিনী মাধ্যমিক বিদ্যালয় রাড়–লীতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, রচনা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হবে।

 

মূল বাড়ি প্রাঙ্গণে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী, কর্ম, বিজ্ঞান বিষয় ও সামাজিক ক্ষেত্রে তাঁর অবদান বিষয়ক ভিডিও চিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া তাঁর জীবনী ও কর্ম সম্পর্কিত স্মরণিকা প্রকাশ করা হবে। তথ্যবিবরণী

 

পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে বুধবার (২৯ জুলাই) দুপুর একটায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য ও ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসয়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু। বক্তৃতা করেন, সাংবাদিক আহম্মেদ আলী বাচা, সাংবাদিক ফারুক হেসেন, লিনজা আক্তার মিথিলা, তুর্য সাধু, তৃষা বিশ্বাস, পরিবেশ কর্মি আলম গাজী, গনেশ দাশ, শাহিনুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে সচেতন করতে হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। তাহলে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাঘ ভালো থাকবে।