অর্থের অভাবে অনিশ্চিত অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলার প্রতিমা মু-ার চিকিৎসা, এবার নেই পূজার আনন্দ
এম এম জামান মনি, পাটকেলঘাটা: দেশের সুনামধন্য অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলার প্রতিমা মু-া জাতীয় দলের হয়ে দেশ-বিদেশে খেলে দেশের জন্য সম্মান বয়ে আনলেও বর্তমানে মারাত্মক পায়ে আঘাত পেয়ে বিছানায় কাতরাচ্ছেন। অর্থাভাব ও শারীরিক অসুস্থতার কারণে তার পরিবারে এবার শারদীয় দুর্গোৎসবের কোনো আনন্দ নেই।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের গাছার দুর্গাপুর গ্রামের শ্রীকান্ত মু-ার ছোট মেয়ে প্রতিমা গাছা প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় প্রধান শিক্ষক অজয় কুমার সরকারের সহযোগিতায় খেলাধুলায় প্রতিভা বিকশিত করেন। পরবর্তীতে সাতক্ষীরা ক্রীড়া কমিটির তত্ত্বাবধায়ক আরিফুল হাসান প্রিন্স ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তিনি বিকেএসপিতে সুযোগ পান। তবে খেলার মাঠে গুরুতর আঘাত পাওয়ার পর গত দুই মাস ধরে তিনি শয্যাশায়ী।
বিকেএসপির পক্ষ থেকে চিকিৎসার চেষ্টা করা হলেও উন্নত চিকিৎসার ব্যয় এবং বকেয়া ফি পরিশোধ করা অস্বচ্ছল দিনমজুর পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। দিনমজুর পিতা শ্রীকান্ত মু-া বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করে সংসার চালালেও কন্যার চিকিৎসায় এখন সর্বস্বান্ত।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘুরেও কাক্সিক্ষত সহায়তা না পেয়ে পরিবারটি দিশেহারা।
সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে প্রতিমার উন্নত চিকিৎসা এবং সুস্থ হয়ে আবার মাঠে ফেরার আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।









