বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে এই তথ্য জানান তিনি।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারির পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও দলীয় বিবেচনায় অনেক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। সেগুলো ফেরত না দিয়ে যাচাই-বাছাইয়ে জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে লাইসেন্সকৃত অস্ত্র জমা নেয়া হয়েছিল। সেগুলো এখনও ফেরত দেওয়া হয়নি। সেগুলো দ্রুত ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে সরকারের নির্দেশনার পরও ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি। সেগুলো উদ্ধারেও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব লাইসেন্সধারীর বিরুদ্ধে মামলা করার জন্য বলা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে সেগুলো যাচাই-বাছাই করে তালিকা এক মাসের মধ্যে মন্ত্রণালয় পাঠানোর জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এসব মামলা আমরা নিষ্পত্তি করবো না। আমরা আইন মন্ত্রণালয় পাঠাবো। যেসব মামলা গুরুত্ব আছে বলে তারা মতামত দেবে সেসব মামলা চলবে, বাকিগুলো প্রত্যাহার করতে বলা হবে। এই তালিকা এক মাসের মধ্যে পাঠাতে বলেছি। যদি কোনো জেলা ন্যায় বিচারের স্বার্থে কিছুটা সময় বেশি নেয় তাতে খুব বেশি সমস্যা হবে বলে মনে করি না।

অনলাইন জুয়া এবং মাদকবিরোধী অভিযান যথারীতি পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহ উদ্দিন আহমদ। কোরবানির হাট নিয়ে তিনি বলেন, সড়ক-মহাসড়কের দুই ধারে পশুর হাট বসবে না। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য বলেছি। ঈদের সময় ফেরিতে গাড়ি উঠানামার সময় যাত্রী নামিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে।

Ads small one

তালায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
তালায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

সংবাদদাতা: তালার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার (ইউএনও) সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। বুধবার (০৬ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস পাড়, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মুফতি এনামুল হক, আরিফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ তালা উপজেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

শ্যামনগরে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
শ্যামনগরে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে উপকারভোগীদের সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক রণজিৎ কুমার বর্মণ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউনডেশন (এমজেএফ) ও এ্যাম্বাসি অফ সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী (সিআরইএ) প্রকল্পের আওতায় বুধবার (০৬ মে) উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়।

সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার, ওসি তদন্ত শ্যামনগর থানা, শিক্ষা কর্মকর্তা, শ্যামনগর প্রেসক্লাব, শ্যামনগর উপজেলা রিপোর্টাস ইউনিট, সুন্দরবন প্রেস ক্লাব, উপকূলীয় প্রেস ক্লাব এর সাংবাদিকবৃন্দ, জেন্ডার সমতা ও জলবায়ু জোট সভাপতি ও সিডিও নির্বাহী পরিচালক, ফ্রেন্ডশিপ এর প্রতিনিধি, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের উপকারভোগী সদস্যরা।

উপকারভোগী সুদিপ্তা মন্ডল বলেন, নারী শ্রমিকরা লবণাক্ত পানিতে কাজ করার ফলে যে সকল শারীরিক সমস্যা হয় তার চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয় না এবং চিকিৎসা সেবার কোন প্রচারণা হয় না। তিনি কমিউনিটি ক্লিনিকে একজন ডাক্তার এর দাবী করেন।

উপকারভোগী খোকন চন্দ্র হালদার বলেন, নারী শ্রমিকদের শ্রমের স্থানে কোন স্যানিটেশন এর সুব্যবস্থা না থাকায় নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এছাড়া তিনি আরও বলেন বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায় নারী ও শিশু কমিটির প্রয়োজন।

গাবুরা থেকে আগত জেবুন্নেছা বলেন, দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্র গুলিতে নারী বান্ধব না হওয়ায় নারীরা অনেক সমস্যার সম্মুখীন হন। তিনি আশ্রয় কেন্দ্রগুলিতে নারী বান্ধব করার দাবী করেন। তারা এসব সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার প্রণব কুমার বিশ্বাস ইউনিয়ন পর্যায় নারী ও শিশু কমিটি গঠন করার প্রতিশ্রুতি দেন।

প্রানী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস নারীর ক্ষমতায়ন এর ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ এর কথা বলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপকূলীয় এলাকার মানুষের সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে একযোগে কাজ করতে হবে। উক্ত সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা। প্রেসবিজ্ঞপ্তি

সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠন

আহবায়ক এম কামরুজ্জামান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান উজ্জল

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক এম কামরুজ্জামানকে কমিটির আহবায়ক ও মোস্তাফিজুর রহমান উজ্জলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১ টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভায় উক্ত কমিটি গঠন করা হয়।

 

ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমান।

 

নেটওয়ার্কের সম্পাদক এডভোকেট মুনির উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দৈনিক ইত্তেফাক ও একুশে টেলিভিশনের জিএম মনিরুল ইসলাম মিনি, বেতার বাংলাদেশ, ইনডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার আবুল কাশেম, সময় টিভির মমতাজ আহমেদ বাপি, এটিএন বাংলার এম কামরুজ্জামান, আমাদের সময় ও মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল, ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস এর মো. হোসেন আলী, এখন টিভির আহসানুর রহমান রাজিব, দৈনিক ভোরের এডভোকেট দিলিপ কুমার দেব, বণিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউন এর আসাদুজ্জামান মধু, ডিবিসি টিভির বেলাল হোসেন প্রমুখ।

 

সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক এম কামরুজ্জামানকে আহবায়ক ও মোস্তাফিজুর রহমান উজ্জলকে সদস্য সচিব নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ঠ সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়। সভায় সাংবাদিক আব্দুল বারীর মাতা এবং সাংবাদিক আসাদুজ্জামানের ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।