সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

খুদে শিক্ষার্থীদের পচা ডিম ও ছত্রাক ধরা রুটি সরবরাহ ঘটনার সত্যতা পেয়েছে প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
খুদে শিক্ষার্থীদের পচা ডিম ও ছত্রাক ধরা রুটি সরবরাহ ঘটনার সত্যতা পেয়েছে প্রশাসন

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে পচা ডিম, দুর্গন্ধযুক্ত ও ছত্রাক ধরা বনরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। সরকারি এই গুরুত্বপূর্ণ প্রকল্পে নি¤œমানের খাবার পরিবেশনের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার প্রাথমিক সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। ২২ এপ্রিল ‘দৈনিক পত্রদূত’-এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামানের নির্দেশে তদন্তে নামেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। তদন্ত শেষে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি প্রতিবেদন দাখিল করেছেন।
প্রশাসনের নির্ভরযোগ্য সূত্র জানায়, উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশতেই খাবারের গুণগত মান বজায় রাখা হচ্ছে না। গত ২০ এপ্রিল কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা ৪৬০টি বনরুটির মধ্যে ২৩২টিতেই ছত্রাক পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান খাবার বিতরণ বন্ধ করে দেন। এ ছাড়া বিভিন্ন স্কুলে ডিম নষ্ট, দুর্গন্ধযুক্ত এবং পাকা কলার বদলে কাঁচা কলা সরবরাহের প্রমাণ মিলেছে। অনেক রুটির প্যাকেটে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ নেই।
জানা গেছে, পাবনা জেলার ‘ওসাকা’ নামের একটি বেসরকারি সংস্থা এই খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে। গত ১ এপ্রিল থেকে তারা কলা, বনরুটি ও ডিম সরবরাহ শুরু করে। খাবারের মান নিয়ে গত ১১ এপ্রিল প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় অভিযোগ তোলা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহাদী হাসান ভবিষ্যতে মান সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এর সপ্তাহ পার না হতেই ফের ছত্রাকযুক্ত রুটি সরবরাহের ঘটনা ঘটল।
নি¤œমানের খাবার সরবরাহের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলছেন, পুষ্টির বদলে শিশুদের মুখে বিষ তুলে দেওয়া হচ্ছে। অনেক অভিভাবক ঠিকাদারি প্রতিষ্ঠানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, “শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। জনস্বার্থ বিবেচনায় নিয়ে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
পাবনাভিত্তিক এনজিও ওসাকার পক্ষ থেকে প্রথমে দায় এড়ানোর চেষ্টা করা হলেও প্রশাসনের তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় তারা এখন কোণঠাসা হয়ে পড়েছে।

Ads small one

মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমার। ছবিটিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও। তবে মুক্তির এক বছর আগেই রেকর্ড গড়েছে সিনেমাটি।

‘রাকা’র নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। সর্বভারতীয় এই সিনেমার শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীর মোশন-ক্যাপচার করা হয়েছে। আর এই কাজের স্বীকৃতি হিসেবে সিনেমাটি জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

ছবির প্রযোজক সংস্থা সান পিকচার্স সোমবার (২১ সেপ্টেম্বর) এক্সে এই আপডেটটি শেয়ার করেছে।

ছবিতে পরিচালকের পাশে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ হাতে দেখা যায় আল্লু অর্জুনকে। ক্যাপশনে লেখা ছিল, ‘ইতিহাস তৈরি হলো। এক বিশ্বব্যাপী বিজয় যা ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে গেল!’

অন্যদিকে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল সাইটে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘বাস্তব সময়ে সর্বাধিক ৩৭ জন মানুষের গতিবিধি ধারণ করার রেকর্ডটি অর্জন করেছে সান টিভি নেটওয়ার্ক লিমিটেড এবং ভি. অরুণকুমার (ওরফে) অ্যাটলি (উভয়েই ভারত), আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা।’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বাংলাদেশে সোনার গহনা পরে চলাফেরা নিরাপদ মনে করেন না জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে বলেও মনে করেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিশা।

তার কথায়, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে।’

তিশা বলেন, ‘আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’

তিনি আরও বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনও পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’

টিভি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। এর মধ্যে সিনেমাতেও নাম লেখালেন তিনি। শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। ‘সোলজার’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা।

বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা

বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই সাধারণত ব্যক্তিগত জীবন প্রসঙ্গে খুব বেশি মুখ খুলতে দেখা যায় না টলিউড অভিনেতা দেবকে। তবে ‘দাদাগিরি’র বিশেষ পর্বে অভিনেতাকে কিছুটা অন্যরকম মেজাজে দেখা গেলো। পরিবারের সঙ্গে তার সম্পর্ক এবং এখনও কেন বিয়ের সিদ্ধান্ত নেননি; এসব কিছু নিয়েই সরাসরি কথা বলেছেন তিনি।

দেবকে প্রশ্ন করেন সুদীপা চট্টোপাধ্যায়। উত্তরে দেব যেমন নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথা জানান, তেমনই অতীতের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথাও স্বীকার করেন।

‘দাদাগিরি’র নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, বিশেষ এই পর্বে উপস্থিত রয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, অম্বরিশ ভট্টাচার্য-সহ আরও অনেকে। সেখানেই দেবকে প্রশ্ন করেন সুদীপা। তার বক্তব্য, ‘ফ্যামিলি ম্যান’ হওয়ার পরেও এখনও বিয়ের পথে হাঁটেননি কেন? বিয়ে না করেই কি তিনি সত্যিই খুশি?

সুদীপার প্রশ্নের জবাব দিতে গিয়ে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গে যথেষ্ট সতর্ক ছিলেন দেব। অভিনেতা বলেন, ‘আমি এমন কিছু বলতে চাই না, যেখানে আমার পার্টনারের অপমান হয়। বিয়ে করিনি বলে আমি খুশি নই, সেটাও তো নয়। বিয়ে করলেই মানুষ খুশি থাকবে, আর বিয়ে না করলে খুশি থাকবে না; এটা ঠিক নয়। সন্তান হলে তবেই মানুষ খুশি থাকবে, নিজের সন্তান না থাকলে খুশি থাকবে না; এটাও ভুল ধারণা। আমি এখনও খুশি।’

তবে এখানেই থামেননি দেব। নিজের জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে তার মনে আক্ষেপ রয়েছে বলেও জানান অভিনেতা।

দেবের কথায়, ‘কিছু সিদ্ধান্ত আমার নেওয়া ঠিক হয়নি। কিছু সিদ্ধান্ত হয়তো আরও আগে নিতে পারতাম। কিছু সিদ্ধান্ত নিলে হয়তো ভালো হতো। সেটা নিইনি বলে আক্ষেপ রয়েছে।’