মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

জেলা পুলিশ সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
জেলা পুলিশ সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা

পত্রদূত ডেস্ক:

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে মার্চ-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার মার্চ-২০২৬ মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়।

জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি পুলিশ সুপার গুরুত্বারোপ করেন।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল), মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ ইমরান খান সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Ads small one

দেবহাটার ২ নং পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
দেবহাটার ২ নং পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি ঘোষণা

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার ২ নং পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটির অনুমোদন ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দেবহাটা উপজেলা শাখার আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন স্বাক্ষরিত এক পত্রে উক্ত আহবায়ক কমিটি অনুমোদন ঘোষণা করা হয়।
২ নং পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটিতে জাকির হোসেনকে আহবায়ক, আব্দুর আজিজকে সিনিয়র যুগ্মআহবায়ক, যথাক্রমে সাকিব হোসেন, কুতুবউদ্দিন, জিএম মুশফিকুর রহীম, ইয়াসিন সরদার সজীব, হাবিবুর রহমান হাবিব ও রুহুল আমিনকে যুগ্মআহবায়ক এবং মাজহারুল ইসলাম, আল আমিন ও সত্যজিতকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।

আগামী ১ মাসের মধ্যে পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষ ভাবে বলা গেল এবং আগামী ২ মাসের মধ্যে স্ব-স্ব ওয়ার্ডে স্ব শরীরে উপস্থিত হয়ে কর্মী সমাবেশ করে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে।

 

 

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলী, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সাংবাদিক আকবার হোসেন, সার ব্যবসায়ী কেশব সাধু, বিশ্বজিৎ সাধুসহ বিসিআইসি ও বিএডিসির সার ডিলার এবং উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, সার নিয়ে কোনো ধরনের রাজনীতি বা কারসাজি করা যাবে না। প্রকৃত কৃষকরা যাতে সহজে ও ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে হবে। কোনো ডিলার বা ব্যবসায়ী সার গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবেন না। বর্তমানে উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সাতক্ষীরায় ডোবা থেকে বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডোবা থেকে বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাগুরা এলাকায় একটি ডোবা থেকে বোরকা পরা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা গ্রামের বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী শরিফুল ইসলাম ভ্যানে বালু লোড দেওয়ার সময় মুকুলের রোড সিমেন্টের দোকানের পেছনে প্রস্্রাব করতে যান। এ সময় তিনি পাশের ডোবায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান।

আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে ডোবায় বোরকা পরা অবস্থায় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রাও মরদেহটি দেখে তাকে শনাক্ত করতে পারেননি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এখনো অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারিনি। তবে খুব শিগগিরই পরিচয় শনাক্ত করতে পারব। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, ওই নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।