তালায় উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা
নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে তালা উত্তরণ আইডিআরটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় পানি কমিটির নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, উপজেলা পানি কমিটির সাবেক সভাপতি এম ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, অধ্যাপক রেজাউল করিম ও অধ্যাপক অনিন্দ্য সাহা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, আশরাফুন নাহার, গুলশানআরা খাতুন, জি এম শহিদুল্লাহ, শিরিনা খাতুন, শেখ জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান রেন্টু, আব্দুল আলীম, শেখ জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, যুব পানি কমিটির মনিরা খাতুন, হৃদয় আহমেদ এবং উত্তরণের কর্মকর্তা মো. আল আমিন মোল্যা ও মো. গোলাম হোসেন।









