দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি জামসেদ আলমের সুস্থতা কামনা
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি ও ক্যাপ্টেন মডার্ন স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১০টার দিকে নিজ বাসভবনের শৌচাগারে পা পিছলে পড়ে গিয়ে বাম পায়ের রগ ছিঁড়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকেরা শনিবার সকাল ১১টায় তাঁর পায়ের অস্ত্রোপচার সম্পন্ন করেন। তিনি বর্তমানে কিছুটা সুস্থ বলে জানা গেছে।
তাঁরে দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক হিরণ কুমার মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রিয়াজ কামাল মামুন, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম মন্টু, মহিউদ্দিন আহমেদ লাল্টু, জাহিদ হাসান, তাসকিন আহমেদ এবং সদস্য কবিরুল আহসান, রফিকুল ইসলাম, রশীদুল আলম ও আব্দুস সবুর।






