দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা
নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় ‘সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ (ঝঅঋঅখ ভড়ৎ ওডজগ) প্রকল্পের আওতায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন ও মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সোমবার উপজেলা পরিষদের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সলিডারিডাডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। মূল বিষয়বস্তু মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন উত্তরণের ম্যানেজার কৃষিবিদ ইকবাল হোসেন।
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল ও সলিডারিডাডের প্রোগ্রাম কর্মকর্তা কৃষিবিদ মশিউর রহমান। কর্মশালায় সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং খালের জাল-পাটা অপসারণ করে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।












