বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা বিজিবির হাবিলদার কামরুজ্জামান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল এবং মুজাহিদ বিন ফিরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

সভায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আরও কঠোর অবস্থান গ্রহণের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়।

সভায় ইউএনও মিলন সাহা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

 

 

 

 

Ads small one

ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগে গণপিটুনিতে নিহত শামীম, পরিবার বলছে মানসিক রোগী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগে গণপিটুনিতে নিহত শামীম, পরিবার বলছে মানসিক রোগী

নিজস্ব প্রতিনিধি: ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় শান্তা গ্রামে ওয়াহিদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করে তিন দফায় গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ওয়াহিদুজ্জামান সানা মৃত শামছুর রহমান সানার ছেলে।

নিহতের বড় ভাই আব্দুল জলিল জানান, সোমবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করেন মানসিক রোগাক্রান্ত ওয়াহিদুজ্জামান। এ সময় স্থানীয় এক ব্যক্তি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ওই অডিওতে কটূক্তি সংক্রান্ত কথা রয়েছে দাবি করে দেবহাটার ফজলুল হক আমিনী ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে লাইভ করে জনতাকে জড়ো হওয়ার আহ্বান জানান। এরপর ক্ষুব্ধ জনতা ওয়াহিদুজ্জামানের বাড়ির গেট ভাঙচুর করে সুবর্ণাবাদ বাজারে নিয়ে মারধর করে। পরে মারাত্মক অসুস্থ অবস্থায় বাড়িতে এসে তিনি বিষপান করেন। রাতে তাকে কুলিয়া এলাকায় গ্রাম্য চিকিৎসক এম এ সবুরের চেম্বারে নিয়ে ওয়াশ করানোর পর সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার রাতে ফজলুল হক আমিনীসহ বিক্ষুব্ধরা চিকিৎসাধীন শামীমকে চেম্বার থেকে বের করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর ফজলুল হক আমিনীর নেতৃত্বে এক হাজারের বেশি লোক সখীপুর হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওয়াহিদুজ্জামানকে দেয়ালে আছাড় মারে এবং বাইরে এনে এলোপাতাড়ি পিটিয়ে ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মব সৃষ্টির মাধ্যমে আইন হাতে তুলে নিয়ে তার ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন আব্দুল জলিল।

ঘটনার বিষয়ে ফজলুল হক আমিনী বলেন, ধর্ম নিয়ে ওয়াহিদুজ্জামান দীর্ঘ ছয় মাস ধরে আপত্তিকর মন্তব্য করে আসছিল। ‘তৌহিদী জনতা’ গণপিটুনি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করেছে।

নিহতের ছোট ভাই জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ও সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহসিভ রহমান সাগর জানান, তারা পাঁচ ভাই এবং শামীম চতুর্থ। সে মাদ্রাসা থেকে কামেল পাস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করেছে। পারিবারিক সমস্যার কারণে সে ১০-১২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং চিকিৎসক ধীরাজ মোহনের কাছে চিকিৎসাধীন ছিল। অসুস্থ অবস্থায় সে কোনো কথা বলে থাকলে তার আইনগত বিচার হতে পারত, কিন্তু এভাবে পিটিয়ে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক।

সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মনিরুজ্জামান জানান, ওয়াহিদুজ্জামান তার বোনের দেবর। কবর খুঁড়তে ও জানাজা পড়তে দেবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পরও লাশ আটকে রাখার আশঙ্কা প্রকাশ করে পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর ম-ল জানান, মঙ্গলবার রাতে ওয়াহিদুজ্জামানকে জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক সদর হাসপাতালের আরাফাত হোসেন জানান, ভারী বস্তু দিয়ে আঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহীন জানান, ওয়াহিদুজ্জামানের কিছু অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর জনতা উত্তেজিত হয়ে তাকে মারধর করে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর পুনরায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল।

সাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: ‘মেক ইউনিটি ভিশন-২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা সদরে বিজনেস অপরচুনিটি ও বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে একটি বিশেষ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাতে শহরের রয়েলপ্লাস কনভেনশন হলে ‘ইউনিটি গ্রুপ’-এর উদ্যোগে ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর সাতক্ষীরা সদর’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ইউনিটি গ্রুপের পরিচালনাধীন চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন সম্ভাবনাময় খাতের চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে ভূমি উন্নয়ন, আবাসন, প্রপার্টি সলিউশন, পর্যটন এবং কৃষি খাতে নতুন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান সুমন। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে সূচনা বক্তব্য প্রদান করেন ইউনিটি গ্রুপের এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবির এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন। ইউনিটি গ্রুপের এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর আশিকুল আজীজ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সুধীজনদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ভাগাভাগি করা হয়। স্থানীয় শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, উদীয়মান উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ইউনিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেন।

কালিগঞ্জের আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
কালিগঞ্জের আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জের আওয়ামী লীগ নেতা সাজেদুল হক সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাকে কালিগঞ্জ উপজেলার ভদ্রখালি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজেদুল হক সাজু কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান শাহীন জানান, তিনি একজন নিয়মিত মামলার আসামি এবং তাঁর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। রাতে তাকে তার বাড়ির পার্শ্ববর্তী ভদ্রখালি বাজার থেকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।