দেবহাটায় সিএইচসিপিদের প্রশিক্ষণে চিকিৎসাসেবা ব্যাহত: ভোগান্তির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) প্রশিক্ষণ কার্যক্রম চলায় বিভিন্ন এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
জানা গেছে, ১৫ ও ১৬ সেপ্টেম্বর দুই দিন সিএইচসিপিদের প্রশিক্ষণ কার্যক্রম চলে। এ সময় ঈদগাহ, ভাতশালা ও খরিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপিদের পরিপূরক হিসেবে স্বাস্থ্য সহকারীদের (এইচএ) দায়িত্ব পালনের কথা থাকলেও তারা উপস্থিত ছিলেন না। ফলে কমিউনিটি ক্লিনিকগুলো পুরোপুরি বন্ধ থাকে। একদিকে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে দূর-দূরান্ত থেকে এসে সেবা না পেয়ে অনেকে বেসরকারি বা অন্যান্য সরকারি হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভুক্তভোগীদের।
স্থানীয়দের অভিযোগ, কমিউনিটি ক্লিনিকগুলোর নিয়মিত চিকিৎসাসেবার ওপর প্রান্তিক ও নি¤œআয়ের মানুষ ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু সিএইচসিপিরা প্রশিক্ষণে থাকায় ক্লিনিকগুলোতে কাক্সিক্ষত সেবা মিলছে না। ফলে রোগীরা ফিরে যাচ্ছেন, নতুবা বাধ্য হয়ে দূরের স্বাস্থ্যকেন্দ্র বা বেসরকারি চিকিৎসকের কাছে ছুটছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও নারীরা প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের দাবি, প্রশিক্ষণ চলাকালে বিকল্প চিকিৎসাসেবা নিশ্চিত করা হলে এই দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হতো।
এ বিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম জানান, সিএইচসিপিদের প্রশিক্ষণ কার্যক্রম চলায় বিভিন্ন এলাকায় কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামও জানান, প্রশিক্ষণ চলায় কিছু কিছু কমিউনিটি ক্লিনিক সাময়িকভাবে বন্ধ আছে।









